স্পোর্টস ডেস্ক, ১৪ আগস্ট:- করোনা যুদ্ধে জয়ী কর্ণাটকের তারকা ব্যাটসম্যান করুণ নায়ার। তিনি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের গুরুত্বপূর্ণ সদস্য । করুণ নায়ার গত মাসে COVID-19 এর জন্য পরীক্ষা করেছিলেন , তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। গত ৮ তারিখ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও এর করোনা আক্রান্ত হওয়ার পর ১৪ দিন সেল্ফ আইসোলেশনে ছিলেন তিনি। সুস্থ হয়ে গেলেও আইপিএলে যোগ দিতে হলে বোর্ডের নিয়ম মেনে তাঁকে আরও তিনবার করোনা পরীক্ষা করাতে হবে । তিনবারের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তিনি সৌদি আরব এর উদ্দেশ্যে রওনা হতে পারবেন । আগামী ২০ অগস্ট করুণ নায়ারের কিংস ইলেভেন পঞ্জাব এর হয়ে আইপিএল খেলতে রওনা দেওয়ার কথা। গত দুই মরসুমেও কিংস ইলেভেন পঞ্জাব এর হয়ে সফল ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছেন করুণ নায়ার।
Related Articles
স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকেই কার্যকর হচ্ছে।
কলকাতা, ১ জানুয়ারি:- স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকে কাযর্কর হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে। সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। রাজ্যের মানুষ যাতে চিট ফান্ডের মতো কোনও প্রতারণার ফাঁদে না পড়েন এবং নিরাপদ জায়গায় টাকা রাখতে পারেন, তার […]
ইস্টবেঙ্গলের নয়া কোচ ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তা।
স্পোর্টস ডেস্ক, ৩০ জুলাই:- বুধবার মোহনবাগান দিবসের দিনেই আগামী মরসুমের জন্য গোয়ার ফ্রান্সিসকো ব্রুটো দা কোস্তার নাম কোচ হিসেবে ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো মালয়েশিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি-রও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভারতের অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ দলেরও কোচ ছিলেন তিনি। সহকারী কোচের […]
দুর্গা পুজোর মিটিং নিয়ে ধুন্ধুমার চুঁচুড়ায়।
হুগলি, ১২ আগস্ট:- দূর্গা পূজার মিটিং নিয়ে ধুন্ধুমার কান্ড। চটি হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ছবি ভাইরাল। ঘটনায় দু’পক্ষই পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ জানিয়েছে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। যদি ওই ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়েছে চুঁচুড়া শহরে। ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাইচন্ডীতলা এলাকার। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া ৫ নম্বর […]








