হাওড়া, ২ নভেম্বর:- শনিবারের পর সোমবারেও হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। এদিনও স্টাফ স্পেশাল ট্রেন ধরতে এসে আরপিএফের বাধার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ক্যাবওয়ের মুখেই তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লোকাল ট্রেন না চলায় তাদের স্পেশাল ট্রেনেই উঠতে দিতে হবে এই দাবি করেন যাত্রীরা। আরপিএফ জানিয়ে দেয় এই ট্রেন রেল স্টাফেদের জন্য। এই ট্রেনে নিত্যযাত্রীরা যেতে পারবেন না। এই নিয়ে স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ। উল্লেখ্য, এদিনই নবান্নে রাজ্য ও রেলের বৈঠক হয়। দ্রুত লোকাল ট্রেন চালাতে চেয়ে প্রস্তাব দেয় রাজ্য। পরবর্তী বৈঠক হবে আগামী ৫তারিখ। এদিনই হাওড়া স্টেশনে ফের বিক্ষোভ দেখালেন রেলের নিত্যযাত্রীরা।
Related Articles
কোন দেশে কবে আইপিএল প্রায় চূড়ান্ত !
স্পোর্টস ডেস্ক , ১৯ জুলাই:- চলতি বছর আইপিএল হবেই। এক রিপোর্টে বলা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নাকি শুরু হচ্ছে আইপিএল। ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানানো হয়েছে। বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠকে আইপিএলের সূচিও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে সেই সূচি প্রকাশিত হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে হুগলি জেলা জয় হিন্দ বাহিনী।
হুগলি, ২ফেব্রুয়ারি:- প্রতিবছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করল বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবির ঘোষ (ভাই)। আজ থেকেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা, আর বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ড এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন সুবীর বাবু। তিনি জানান […]
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]








