পশ্চিম মেদিনীপুর , ১৩ আগস্ট:- দফতরের কর্মীদের বিরুদ্ধে জাল রেকর্ড বানিয়ে জমি কেনাবেচার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের । পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বেলদাতে ব্লক ভূমি রাজস্ব দফতরে অভিযান চালান স্থানীয় তৃণমূলের জেলাপরিষদ সদস্য সূর্যকান্ত অট্ট । সূর্য বাবুর দাবি বিগত কয়েক বছর আগে একটি বেসরকারি কোম্পানির নামে কেনা জমির রেকর্ড জালিয়াতি করে বিক্রি করছে এক শ্রেণীর জমি মাফিয়ারা । আর তাতে সহযোগিতা করছেন নারায়ণগড় ব্লক ভূমি রাজস্ব দফতরের এক শ্রেণীর কর্মচারী । গত সপ্তাহে এই বিষয়ে লিখিত ভাবে ব্লক ভূমি রাজস্ব আধিকারিককে জানানো সত্বেও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দফতর সদলবলে অভিযান জেলাপরিষদ সদস্য সূর্যকান্ত অট্টের । তবে বিষয়টি ভালো করে খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি রাজস্ব আধিকারিক।
Related Articles
ভোটে শান্তি – শৃংখলা বজায় রাখতে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্য সচিবের।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে আসন্ন তিন বিধানসভা আসনের ভোট ও উপনির্বাচন পর্বে হিংসা রুখতে সব রকমের প্রস্তুতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার ভোটের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী। সেখানেই তিনি এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। […]
পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সেবাশ্রম সঙ্ঘের যৌথ উদ্যোগে আজ থেকে দুই ২৪ পরগনায় শুরু হল কমিউনিটি কিচেন।
দ:২৪পরগনা,২৪ মে:- উম্পুন বিধ্যস্ত এলাকায় রান্না করা খাবার বিতরন শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,উম্পুন আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরন শুরু হয়। শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার থেকে দুই […]
সাফাই কর্মীদের বিক্ষোভ হাওড়া পুরসভায়।
হাওড়া , ২৩ ডিসেম্বর:- বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ কয়েক দফা দাবিতে বুধবার সকাল থেকে হাওড়া পুরসভার কমিশনারের অফিসের বাইরে বিক্ষোভ দেখান কয়েক হাজার সাফাইকর্মী। পুরসভার তরফ থেকে সমস্যা মেটানোর জন্যে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সময় নেওয়া হয়েছে। আন্দোলনরত সাফাইকর্মীদের হুমকি ওই সময়ের মধ্যেও সমস্যার সমাধান না হলে লাগাতার হরতাল শুরু করবেন তাঁরা।উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাওড়া […]









