হুগলি , ৯ আগস্ট:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শিক্ষা নীতি ও সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের প্রতিবাদে বিরাট মিছিল করল শেওড়াফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেস । রবিবার বিকেলে শ্রীরামপুর নবগ্রাম থেকে শেওড়াফুলি নোনাডাঙা পর্যন্ত মিছিল নিয়ে যায় শাসক দলের নেতা কর্মীরা । মিছিলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় কর্মীরা । মিছিলে হাঁটেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব , শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব সভাপতি অরিন্দম গুই , বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ । বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর সুবীর ঘোষের অভিযোগ বিজেপি ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে । মানুষের মধ্যে বিভেদ করছে । মানুষের কোন উন্নয়ন তারা করছে না । তাই এই প্রতিবাদ মিছিল । তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন , বিজেপি কে কেন্দ্র থেকে না হঠালে সব বেসরকারিকরণ হয়ে যাবে।
Related Articles
বাড়ির সামনে বাইক সারানোর গ্যারেজ করতে আপত্তি , দুষ্কৃতী হামলায় জখম ‘ক্যানসার’ আক্রান্ত ব্যক্তি।
হাওড়া, ৬ ডিসেম্বর:- বাড়ির সামনে বাইক সারানোর গ্যারেজ করা যাবে না বলে আপত্তি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। এই কারণে ‘ক্যানসার’ আক্রান্ত এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় মারধর করে পালাল দুষ্কৃতিরা। শুধু তাই নয়, স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। শনিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুরের বৈষ্ণব মল্লিক লেনে। অভিযোগ, দুষ্কৃতিরা এসে হুমকি দিতে থাকে। দুষ্কৃতিদের […]
শীঘ্রই এবার মা ক্যান্টিন হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে।
হাওড়া, ৫ নভেম্বর:- জেলার সরকারি হাসপাতালে আসা মানুষের জন্য সুখবর। খুব শীঘ্রই “মা ক্যান্টিন” হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। শনিবার হলো পরিদর্শন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন” এবার শুরু হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। নগর জীবিকা মিশনের (এনইউএলএম) সহযোগিতায় এই ক্যান্টিন চালু হবে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দপ্তরের পক্ষ […]
দুয়ারে সরকার থেকেই বিধবা ভাতার আবেদন জানানো যাবে।
কলকাতা, ২০ মার্চ:- এবার থেকে দুয়ারে সরকার শিবিরে বিধবা ভাতার জন্যেও আবেদন জানানো যাবে। সোমবার নবান্নে আসন্ন দুয়ারে সরকার কর্মসূচী নিয়ে মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুয়ারে সরকার শিবির থেকে প্রাপ্ত পরিষেবার সংখ্যা বেড়ে হল ৩৩। উল্লেখ্য আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য জুড়ে […]








