হাওড়া , ৮ আগস্ট:- বালি থানায় সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন হল। শুক্রবার এর শুভ সূচনা করেন হাওড়ার নগরপাল কুণাল আগরওয়াল। উপস্থিত ছিলেন ডিসি নর্থ, বালি থানার আইসি সহ পুলিশের পদস্থ কর্তারা। বালি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় শতাধিক সিসিটিভি বসানো হয়েছে যা এখন থেকে থানার কন্ট্রোল রুমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। মূলত যে কোনও অপরাধ, ইভটিজিং, দুর্ঘটনা বা অন্য কোনও ঘটনা ঘটলে এই সিসিটিভির মাধ্যমে তার তদন্তের কাজ আরও দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। অপরাধী ধরার ক্ষেত্রেও এই সিসিটিভি অনেক সহায়ক হবে। হাওড়ার বালি এলাকার অপরাধমূলক কাজকে দমন করতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে এই ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি। বালি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে এরকম একশোটি সিসিটিভি। এগুলি নিয়ন্ত্রিত করার কাজে বালি থানায় খোলা হয়েছে তার কন্ট্রোল রুম। এরফলে হাওড়ার বালি এলাকায় অপরাধ দমনে পুলিশ অনেকটাই সফল হবে বলে মনে করা হচ্ছে। শহরের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের এই ভূমিকা যথেষ্টই ইতিবাচক বলে মনে করছেন সবাই।
Related Articles
বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে। তদন্তে পুলিশ।
হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া […]
মৃৎশিল্পীদের শিল্পীভাতা ও সরকারি ঋণের ব্যাবস্থা করুক সরকার , এমনই দাবি আরামবাগের শিল্পীদের।
মহেশ্বর চক্রবর্তী, ৭ সেপ্টেম্বর:- দ্বারকেশ্বর নদীর পাড়ে সারি সারি কাশফুল ফুটেছে। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে। কিন্তু হুগলি জেলার আরামবাগের রামপাড়ায় বিষাদের সুর। ঠাকুর গড়ার বরাত এখনো সেই ভাবে না আশায় হতাশায় মৃৎশিল্পীরা। দ্বারকেশ্বর নদীর পাড়ে অবস্থিত রামপাড়ায় কয়েশো মৃৎশিল্পী পরিবারের বাস।করোনা পরিস্থিতিতে পুজোর ঠাকুর গড়ার কাজ অনেকটাই ধীর গতিতে চলছে। দুই একটা যা […]
উলুবেড়িয়ায় শুভেন্দু।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- “সব হিসেব হবে। পৃথিবী গোল। হতাশ হবেন না। পরিবর্তন হবেই।” হাওড়ায় মন্তব্য শুভেন্দুর। হাসপাতালে দালাল চক্র নিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, “পুলিশ কিছু করবে না। পুলিশ কিছু করলে হাওড়ার আমতায় বিজেপি করার অপরাধে দলের তফসিলি মহিলা প্রার্থীর ঘর জ্বালিয়ে দিত না। পুলিশ কিছু করলে পাঁচলার হিন্দু গ্রামটার ওই অবস্থা হত না। বিজেপির […]










