হুগলি , ৮ আগস্ট:- শুক্রবার রাতে কেরালার বিমান দুর্ঘটনায় আহত কোন্নগরের অভীক বিশ্বাস । গত 3 বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক । গতকাল রাতে দুবাই থেকে প্লেন কেরালার উদ্যেশে রওনা দেয়। রাত ৭ টা ৪১ নাগাদ ল্যান্ডিং-এর সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বিমানটি দূর্ঘটনায় পরে । এরপরই বাড়িতে ফোন করে বাবা ও মায়ের সাথে কথা হয় অভীকের । বাবা অজয় বিশ্বাসের দাবি আমাকে ছেলে ফোন করে বলে বাবা আমাদের প্লেন দুর্ঘটনায় পরেছে । তবে আমি ঠিক আছি । আমি বেশ কয়েকজনকে উদ্ধারও করেছি । মা ভারতী বিশ্বাস বলেন আমার সাথে কথা হয়েছিলো আমি শুনে খুব আতঙ্কিত হয়ে পরি । শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি আমার ছেলে ও সবাই যেনো ভালো থাকে।
Related Articles
১৫৫ তম জন্ম দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের।
উঃ২৪পরগনা, ৫ নভেম্বর:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আমাদের আদর্শ। বইয়ের পাতায় নিশ্চয়ই পাওয়া যাবে। আগামী প্রজন্মকে বেশি করে জানতে হবে সেইসব স্মরণীয় বরনীয় মনীষিদের। তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হল। অতীতটাকে কেউ কখনো ভুলে না যাই। এটাই তো সম্পদ। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে আইনজীবী স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫ তম […]
পথ কুকুরদের খাওয়াতে এগিয়ে এলো উত্তরপাড়ার ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ’ (ইসলোক)।
প্রদীপ সাঁতরা : অভুক্ত পথকুকুরদের খাওয়ানোর বন্দোবস্ত করলো উত্তরপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনের জেরে শহরের দোকানপাট, হোটেল বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটে মানুষও নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। এই অবস্থায় খাবার না পেয়ে কার্যত করুন অবস্থা পথ কুকুরদের। এদের সাহায্যে এগিয়ে এলো উত্তরপাড়া শহরের ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ’ (ইসলোক) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ […]
যুবমোর্চার সভাপতিকে মানতে নারাজ,হুগলি বিজেপি জেলা অফিসে কোন্দল কর্মীদের।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- হুগলি বিজেপির কোন্দল যেন থামছেই না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলীয় কোন্দল। কয়েক দিন আগে এক নেতাকে অফিসেই মারধোর করার অভিযোগ ওঠে। আর আজ পরিবর্তন যাত্রা নিয়ে সাংগঠনিক মিটিং এর আগে বিজেপি কর্মিরা নিজেদের মধ্যে বচসায় জরিয়ে পরেন। ভাইরাল ভিডিওতে দলের কর্মিদের বলতে শোনা যায়,” আমরা কেন মানব? মার খেয়েছি। […]










