হুগলি,৩০ ডিসেম্বর:– পঞ্চম সারা বাংলা মুক ও বধির দাবা প্রতিযোগীতা আজ অনুষ্ঠিত হলো চন্দননগর কুঠির মাঠে। হুগলি জেলা মুক ও বধির ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগীতায় সমগ্র বাংলার বিভিন্ন জেলা থেকে মোট ৬৪জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহন করেন। আজ দাবার গুটিতে চাল দিয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ূন কবীর।
আয়োজকদের পক্ষে নিশীথ সিংহরায় বলেন এই প্রতিযোগীতায় এবারেই প্রথমবার ১ম, ২য় এবং ৩য় স্থানাধিকারীরা দিল্লীতে অনুষ্ঠিত মুক ও বধিরদের জন্য জাতীয় দাবা প্রতিযোগীতায় অংশগ্রহন করার সুযোগ পাবে। সেখানে সফলতা অর্জনকারীরা মালয়েশিয়াতে অনুষ্ঠিত আন্তঃর্জাতিক দাবা প্রতিযোগীতায় অংশগ্রহন করবে। এই প্রতিযোগীতায় এসে প্রতিযোগী সহ আয়োজক সংস্থার ভূয়সী প্রশংসা করেন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।Related Articles
ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কীর্তি ফাঁস, ব্ল্যাকমেল করে একাধিক ধর্ষন
হুগলি , ২১ ফেব্রুয়ারি:- সিরিয়াল কিলার দেখা যায় কিন্তু এই যুবক সিরিয়াল ধর্ষক! এমনই অভিযোগ বিশাল বর্মার বিরুদ্ধে। অনধিক ৬৬ জন মহিলাকে ভয় দেখিয়ে ব্ল্যালমেল করে ধর্ষন করেছে বিশাল। বিশাল ও তার বন্ধু সুমন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যান্ডেল কেওটা ত্রিকোন পার্কের বাসিন্দা বিশাল বর্মা। ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসাবে কাজ করে। সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে […]
লকডাউন এ দুর্ভিসহ ফুচকা ব্যাবসায়ীরা।
নদিয়া,২১ এপ্রিল:- চলছে দ্ধিতীয় দফার লক ডাউনের জের। সারা বিশ্ব তথা এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুলিনুনগর সহ বিস্তৃন এলাকার প্রায় ২০০ টি ফুচকা বিক্রেতা পরিবার কর্মহীন হয়ে পড়েছেন।জীবিকা নির্বাহ এক চরম সংকটে।তাদের পরিবারের অনেকের অভিযোগ তারা সরকারি সাহায্য সেভাবে পাইনি এখনও। অনেকে শাকপাতা,মাড় ভাত খেয়ে কোনরকম একবেলা আধপেটা খেয়ে […]
লকডাউনে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলাগড়ের রণপা শিল্পীরা।
হুগলি , ২৪ আগস্ট:- বলাগড়ের ডুমুরদহ এলাকায় প্রায় ২০০ টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত।করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে এই শিল্প এখন প্রায় বন্ধের মুখে।ফলে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা ।একটা সময় ডুমুরদহ এলাকায় হিরু ডাকাত ও বিশে ডাকাত রণপা সেজে ডাকাতি করত। এখন তারা নেই ,কিন্তু রনপা শিল্প রয়ে গেছে । বর্তমানে ২০০ টিরও […]








