হাওড়া , ৭ আগস্ট:- রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল। হাওড়ার উৎসব বসু মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। হাওড়ার বাঙালপাড়া ১ম বাই লেনের বাসিন্দা উৎসব বসু পড়ত কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলে। উৎসবের ইচ্ছে ভবিষ্যতে অ্যাস্ট্রো-ফিজিক্স নিয়ে পড়াশোনা করার। সে জানায় তার ফ্যামিলি খুব সাপোর্টিভ। রবিবার বা যে কোনও ছুটির দিন অতিরিক্ত সময় পেলেই সে ৭-৮ ঘন্টা পড়াশোনা করত। এই ফলাফল তার কাছে অপ্রত্যাশিত। কথা বলার ভাষা নেই। পড়ার অবসরে গান শুনতে গান গাইতে ভালবাসে। ফুড লাভার। খেতে খুব ভালবাসে। খেলাধূলায় আগ্রহ না থাকলেও শরীর ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করে উৎসব। এখন উৎসবের হাওড়ার বাড়িতে আনন্দের পরিবেশ।
Related Articles
মাথা ন্যারা হয়ে চাষের জমিতে বসে প্রতীকি প্রতিবাদে বেচারাম মান্না।
হুগলি,২৭ এপ্রিল:- মাথা ন্যারা হয়ে চাষের জমিতে বসে প্রতীকি প্রতিবাদে পশ্চিমবঙ্গ কৃষাণ ক্ষেতমজদুর তৃনমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না। রতনপুর গ্রামের চাষের জমিতে দুজন কৃষকও এই প্রতীকি প্রতিবাদে সামিল হয়েছিল। অভিযোগ, বর্তমান কোরোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যেভাবে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন, সেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের […]
ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী এক ভাগ চাষী।
পূর্ব বর্ধমান,১৮ এপ্রিল:- ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী এক ভাগ চাষী। মৃত ওই ব্যক্তির নাম রবিলাল বাগ. বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত উপলতি গ্রামে. গতবার আলু চাষে লস, সেই সঙ্গে অকাল বৃষ্টিতে গতবার নষ্ট হয়ে গেছে ধান. সেই নিয়েই বেশ কিছু টাকা দেনার মধ্যে পড়েছিলেন রবিলাল বাবু. এই বছর আলুর দাম ভালো থাকলেও, আলু […]
গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ডানকুনির আনন্দ নিকেতনের স্বেচ্ছাসেবকরা।
চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- করোনা ভাইরাস বিপদ থেকে বাঁচতে মানুষ লকডাউনে গৃহবন্দি। এইসময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন এই বিপদে সকলকে মানুষের পাশে থাকতে হবে। সেই ডাকে সাড়া দিয়ে ডানকুনির আনন্দ নিকেতনের স্বেচ্ছাসেবক রা এলাকার ৪০০০ গরিব মানুষের হাতে চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। এব্যাপারে ডানকুনির পুরো সভার উপ […]








