হাওড়া , ৬ আগস্ট:- লিলুয়ায় নিজের এলাকার বেহাল রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ট্যুইট করেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন। এরপরই ব্যবস্থা নিতে তৎপর হল প্রশাসন। বৃহস্পতিবার হাওড়ার ওই এলাকা পরিদর্শনে যান ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষীরতন শুক্লা। সঙ্গে ছিলেন হাওড়ার পুর কমিশনার ধবল জৈন। ওই এলাকায় গিয়ে ইমন সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। পুরো এলাকা ঘুরে দেখেন তিনি। কেন এইরকম রাস্তা খারাপ তা এলাকার বাসিন্দাদের কাছেও এদিন জানতে চান। পুরো এলাকাটি ঘুরে দেখে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেন। সেইসঙ্গে পুর কমিশনার ধবল জৈনকে শীঘ্রই রাস্তা সারাইয়ের কাজ শুরু করার নির্দেশও দেন তিনি। মন্ত্রী লক্ষ্মীরতন বলেন, পুরো এলাকাটি ঘুরে দেখলাম। মাঝেমধ্যেই এই রাস্তা হয়। কিন্তু কিছুদিনের ভিতরেই তা আবার ভেঙেচুরে যায়। এবার তেমনটা যাতে না হয় তা দেখা হবে। শীঘ্রই এই রাস্তায় প্যাচ ওয়ার্ক করে সারিয়ে দেওয়া হবে। বৃষ্টি বন্ধ হলে স্থায়ীভাবে এই রাস্তা মেরামত করা হবে।
Related Articles
মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।
হাওড়া, ২৯ মে:- মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অস্ত্রশস্ত্র বোমা বারুদ যদি উদ্ধার হয়েই থাকে তাহলে এখনও কেনো এত খুনোখুনি হচ্ছে? আসলে সবটাই তামাশা ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। রবিবার সন্ধ্যায় হাওড়ায় এক দলীয় সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের ওই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেন, […]
রামকৃষ্ণের প্রিয় সাদা বোঁদে বিক্রিতে ভাঁটা , হতাশার সুর কামারপুকুর ব্যবসায়ী মহলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- হুগলির কামারপুকুরের শ্রীরামকৃষ্ণের স্নেহধন্যে সাদা বোঁদে সারা দেশ জুড়ে বিখ্যাত। কিন্তু করোনা পরিস্থিতিতে এই সাদা বোঁদে ব্যবসায় ভাটার টান। কামারপুকুর মঠ ও মিশনে করোনা পরিস্থিতিতে পর্যটক কম আসায় স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ীদের সাদা বোঁদের বিক্রি অনেকটাই কম বলে দাবী তাদের। মুলত বোঁদে বলতে চোখের সামনে ভাসে লাল-হলুদের বোঁদে। অবশ্য গোঘাটের কামারপুকুরে সেই […]
ফরাসি ওপেন জিতে আবারও ইতিহাস রোলা গাঁরোর সম্রাটের
স্পোর্টস ডেস্ক, ১২ অক্টোবর:- ফের ইতিহাস গড়লেন ‘রোলা গাঁরোর সম্রাট’ রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে কার্যত উড়িয়ে দিয়েই ১৩ তম ফরাসি ওপেন জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন আরেক টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও। এদিন ম্যাচের ফল রাফার পক্ষে ৬–০, ৬–২ এবং ৭–৫। রবিবার […]







