পশ্চিম মেদিনীপুর , ৫ আগস্ট:- রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে খোল কীর্তন বাজিয়ে রাস্তায় নামল বিজেপি নেতৃত্ব,পথ আটকাল পুলিশ,দীর্ঘক্ষন পুলিশের সাথে বচসা অবশেষে আটক করা হলো বিজেপি নেতা গৌতম কৌড়িকে, বুধবার এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়,এই বিষয় নিয়ে অনশন করার হুঁশিয়ারি দিল বিজেপি নেতা গৌতম কৌড়ি,এই দিন বিজেপি নেতা গৌতম কৌড়ি বলেন কোথায় লেখা আছে লকডাউনের দিনে পুজো আলোচনা করা যাবে না, এখানে তো অনেক পুলিশ অফিসার রয়েছেন যারা ব্রাহ্মণ এর মধ্যে পড়ে ন, আজকে যদি না পুজো করতে দেয় তাহলে থানায় গিয়ে অনশনে বসবো এমনটাই হুশিয়ারি দিলেন বিজেপি নেতা গৌতম কৌড়ি।
Related Articles
হাবরায় করোনা আক্রান্তের হদিশ মিলল , রাজ্যে তৃতীয়।
প্রদীপ সাঁতরা , ২১ মার্চ:- এ রাজ্যে তৃতীয় জনের শরীরে মিললো করোনা ভাইরাসের হদিশ। আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা। কিছুদিন আগেই তিনি ফিরেছেন স্কটল্যান্ড থেকে। তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। নমুনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে ইংল্যান্ড ফেরত দু’জনের শরীরে কোভিড-১৯ উপস্থিতির প্রমাণ […]
হুগলি সফরে জেলা পর্যবেক্ষক অঙ্কার সিংহ মীনা।
হুগলি, ৬ ডিসেম্বর:- হুগলি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আজ হুগলি সফরে এলেন জেলা পর্যবেক্ষক অঙ্কার সিংহ মীনা (IAS)। দুপুর ২:৩০ মিনিটে সার্কিট হাউস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী, বিভিন্ন দফতরের আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা। বৈঠকে পথশ্রী–রাস্তাশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার বাড়ি এবং […]
সাঁকরাইলে পুলিশের অভিযানে উদ্ধার গাঁজা।
হাওড়া, ১৩ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইলে উদ্ধার হলো গাঁজা। হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় বেশ কয়েক কেজি গাঁজা। অভিযোগ, বছর দশেকেরও বেশি সময় ধরে এক ব্যক্তি ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন। নিমাই রায় নামের ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের কান্দুয়া গ্রাম […]










