হাওড়া , ৪ আগস্ট:- সোমবার রাতে হাওড়া থানা এলাকার পি কে ব্যানার্জি লেনে দুই দুষ্কৃতী গোষ্ঠীর গন্ডগোলের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। জানা গেছে, সন্ধ্যেবেলা বনবিহারী বোস রোডে ঝিলপাড়ের কাছে স্থানীয় দুষ্কৃতিদের মধ্যে একটি ঝামেলা হয়। এদিকে, থানার একটি গাড়ি অন্য এক দুষ্কৃতীর ব্যাপারে খোঁজখবর করতে সেখানে গেলে রটে যায় পুলিশ তাদের ধরতে এসেছে। এরপরই দুষ্কৃতিরা দলবল নিয়ে চলে আসে। পি কে ব্যানার্জি লেনে ব্যাপক গন্ডগোল হয়। পুলিশের আরটি ভ্যানের উপর দুষ্কৃতিরা চড়াও হয় বলে অভিযোগ ওঠে। থানার এক এসআই জখম হন। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত গৌতম আগরওয়াল ওরফে গুড্ডু এবং সুদীপ সাহানি সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।
Related Articles
ডেঙ্গু রুখতে জেলায় জেলায় বিশেষ নজরদারির নির্দেশ সরকারের।
কলকাতা, ৮ জুলাই:- চলতি বর্ষার মরশুমে ডেঙ্গুর প্রকোপ রুখতে জেলায় জেলায় বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দিল রাজ্য সরকার ।ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে শুক্রবার নবান্নে বিভিন্ন দপ্তর এবং জেলা শাসকদের সঙ্গে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে ।পুরসভা ও পঞ্চায়েতগুলিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং […]
ফের কোচবিহারে নতুন করে আক্রান্ত ২৯ , জেলায় আক্রান্তের সংখ্যা ১১৬।
কোচবিহার,২ মে:- কোচবিহার জেলায় নতুন করে ২৯ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। যার ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬। তার মধ্যে গতকাল নেগেটিভ রিপোর্ট আসে ২৬ জন করোনা আক্রান্ত রোগীর।জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, কোচবিহারে প্রথম যে ৩২ জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল, দ্বিতীয় দফায় তাদের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হলে […]
এবার থেকেস্বাস্থ্যসাথী না থাকলেও লক্ষীর ভান্ডারের আবেদন করা যাবে।
কলকাতা, ৯ নভেম্বর:- মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য বিধানসভায় আজ নারীর ক্ষমতায়নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক আলোচনায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই ১কোটি ৩৩লক্ষ মহিলা লক্ষীর ভান্ডারের অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে […]








