মালদা , ৩ আগস্ট:- আজকে পবিত্র রাখি উৎসব। প্রত্যেক বোন/দিদি তাদের ভাই/দাদাদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব সুন্দরভাবে পালন করছে। কিন্তু সীমান্তে পাহারারত জওয়ানরা রাখি উৎসবে নিজেদের বোন/দিদিদের মুখটাও দেখতে পেলো না। ওরা দেশের জন্য পাহারা দিয়ে চলেছে বছরের 365 দিনই। তাই ওরা দেশকে সুরক্ষা দিতে গিয়ে নিজের পরিবারের কথা ভুলে গেছে। এইমত অবস্থায় সীমান্তে পাহারারত জওয়ানদের নিয়ে রাখি উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। শঙ্খ,উলধোনি দিয়ে কলা,সিঁদুর,চন্দন,ধান, দুব্বা, দিয়ে তাদের পূজা করার পর প্রত্যেক জওয়ানদের মিষ্টি মুখ করানো হলো।
Related Articles
পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের।
পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক। […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]
উড়িষ্যার গাঁজা বাংলায়।
হুগলি, ১০ মার্চ:- গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়লো পান্ডুয়ায়। হুগলি গ্রামীন পুলিশের বিরাট বড় সাফল্য। উড়িষ্যা থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আটক হয়েছে চারটি চারচাকা গাড়ি। পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হত বলে অভিযোগ। সেই গোডাউনের […]









