হুগলি , ২ জুলাই:- স্কুল বন্ধ তাই মামা বাড়ি বেড়াতে এসে মায়ের বকাবকিতে গঙ্গায় ঝাঁপ দিল ১২ বছরের স্কুল ছাত্র । উত্তর ২৪ পরগনার গারুলিয়া থেকে ভদ্রেশ্বর ১৬ নং ওয়াডের দুলিয়া পাড়ায় বাবা মায়ের সাথে মামা বাড়িতে দিন সাত আগে বেড়াতে আসে ষষ্ঠ শ্রেনীর ছাত্র বিশ্বজিৎ চৌধুরী । গতকাল ভোর সাড়ে পাচ টায় ঘুম থেকে ওঠার পর তার মা কোনো কারণে বকাবকি শুরু করলে বিশ্বজিৎ মামা বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়ে ভদ্রেশ্বর বাবুঘাটে গিয়ে গংগায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য। এরপর কাল থেকে পুলিশ ও স্থানিয়রা খোজ করেও না পেয়ে ডুবুরি নামানোর ব্যবস্থা করেছে।
Related Articles
হুগলিতেই নাম ঘোষণার কথা জানতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত লকেট।
হুগলি, ২ মার্চ:- আগেই ঘোষণা করেছিলেন তিনি হুগলি থেকেই প্রতিদ্বন্দ্বীতা করবেন।আজ সন্ধায় বিজেপি প্রথম পর্যায়ে ২০ জনের প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেলো হুগলির প্রার্থীর নাম লকেট চট্টোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে ২০১৯ সালে তৃনমূলের রত্না দে নাগ কে পরাজিত করেছিলেন প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে। প্রার্থী ঘোষনার পর বিজেপির হুগলী কার্যালয়ে কর্মীদের দেখা যায়। ফুল […]
হাওড়ায় দাঁড়িয়ে থাকা পরপর চারটি বাসে আচমকাই আগুন।
হাওড়া, ৪ জুলাই:- রবিবার বিকেলে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরপর চারটি বাসে আচমকাই আগুন লাগে। এই ঘটনায় দুটি স্কুল বাস এবং একটি মিনি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয় মানুষ নিজেরাই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বৃষ্টির জমা জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকলে খবর দেওয়া হলে দমকলের […]
এবার একাকী পুরুষ ও মহিলারাও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।
কলকাতা, ৫ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার একাকি পুরুষ এবং মহিলারাও এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া শংসাপত্রের ভিত্তিতে এবার থেকে সিঙ্গেল মাদার, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পুরুষ অথবা অন্যান্য কারণে একাকী বসবাসকারি মহিলাদের ওই প্রকল্পের সুযোগ দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এতদিন পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদের নামে […]










