হুগলি , ২ জুলাই:- হুগলির শ্রীরামপুরে রবিনসন স্ট্রিটের ছায়া । রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো হুগলি জেলার শ্রীরামপুরে । রবিবার শ্রীরামপুর চাতরা বাজার রোডে চার মন্দিরের কাছে একটি বাড়ি থেকে সুষমা রায় নামে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ । ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় এলাকাবাসীরা খবর দেয় পুলিশে । পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ওই বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহের পাশে দেখা যায় মৃতার মেয়ে সোনালী রায় বসে আছে । পুলিশের প্রাথমিক অনুমান চার পাঁচদিন আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে । তার মেয়েও অসুস্থ । মৃতার মেয়েকে হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
পোলবা পুলকার দুর্ঘটনায় চালক গ্রেপ্তার।
হুগলি,২১ ফেব্রুয়ারি:- পোলবা পুলকার দূর্ঘটনায় পুলকার চালক সামিম আখতার আত্নসমর্পন করল। শেওড়াফুলির বাসিন্দা সামিমের পুলকারে কাউন্সিলর সন্তোষ সিং এর ছেলে ঋষভ স্কুলে যেতো।ঘটনার দিন সামিম ঋষভকে বাড়ি থেকে তুলে রাস্তায় পবিত্রকে দিয়ে দেয়। সেই গাড়ি দূর্ঘটনার কবলে পরে।সেদিন থেকেই পালিয়ে বেরাচ্ছিলো সামিম।রহিত কোলের থেকে সে পুলকারটি কিনে ছিলো । তাঁর গাড়ির ফিটনেস ফেল ছিলো। স্পিড […]
শুরু হল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের শিশু কিশোর অ্যাকাডেমির উদ্যোগে আজ থেকে কলকাতায় শুরু হল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব। নন্দন চত্বরে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। বিশিষ্ট কবি জয় গোস্বামী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিশু কিশোর অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ সহ বিশিষ্ট জনেরা। অর্পিতা […]
পুজোর রেশ কাটতে না কাটতেই, তৃণমূল প্রার্থী সাংসদ মহুয়া মৈত্র কে নিয়ে বেরিয়ে পড়লেন পাড়ায় পাড়ায় প্রচারে
নদীয়া, ১৬ অক্টোবর:- পুজোর রেশ কাটতে না কাটতেই, শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ব্রজো কিশোর গোস্বামীর হয়ে প্রচারে এলেন সংসদ মহুয়া মৈত্র। সকাল সকাল সমগ্র হরিপুর অঞ্চল, ঘুরলেন হূড খোলা গাড়িতে স্থানীয় প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেলো ব্রজকিশোরকে। তবে দলীয় অনেক কর্মী সমর্থক ফিরে যান সরকারি এবং নির্বাচন […]








