শিলিগুড়ি , ১ আগস্ট:- শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অধিকার পল্লীতে গোডাউনের প্রাচীর চাপা পড়ে মৃত্য হল এক মহিলার। এবং এই ঘটনায় আহত হন আরও একজন। মৃতের নাম মেহেরুন নেসা(৪০)। আহতের নাম পশিমন খাতুন ( ৭০)। জানা গিয়েছে যে শুক্রবার রাতে প্রাচীরটি হুরমুরিয়ে ভেঙে পড়ে বাড়ির উপর। এরপর এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেহেরুন নেসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর পশিমন খাতুন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ যে ওই প্রাচীরটি মজবুতভাবে করার জন্য কয়েকবার গোডাউনের মালিককে বলা হলে। কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি।
Related Articles
তৃণমূলের বিজয়োৎসবেও ডেঙ্গি সচেতনতার বার্তা।
হাওড়া,১ ডিসেম্বর:- হাওড়ায় সচেতনতার বার্তা তৃণমূলের। জয়ের বিজয়োৎসবের পাশাপাশি ডেঙ্গু সচেতনতায় পথে নামলেন তারা। রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে দলের বিপুল জয়ে বিজয়োৎসব হল হাওড়াতেও। রবিবার সকালে বেলুড়ের প্রাক্তন কাউন্সিলার পল্টু বণিকের উদ্যোগে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ রসগোল্লা এবং আবির নিয়ে উৎসবে মেতে ওঠেন। আবির মাখানো হয় পথচলতি মানুষকেও। তাদের মিষ্টিমুখ করানো হয়। তৃণমূল […]
সূর্যগ্রহণের দিন সকালে বেলুড় মঠে প্রবেশ বন্ধ থাকবে।
হাওড়া , ২০ জুন:- ২১ জুন রবিবার সূর্যগ্রহণ। ওইদিন ভক্ত ও দর্শনার্থীগণের বেলুড় মঠের সকালের দর্শন বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সকাল ১১টা ঢুকতে পারবেন না ভক্ত, দর্শনার্থীরা। তবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা মঠ খোলা থাকবে বলে জানা গেছে। বেলুড় মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২১ জুন সকালে সূর্যগ্রহণ উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গনে […]
শ্রীরামপুর ও চুঁচুড়ায় বিধায়কের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ।
হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর […]








