স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- ক্রিকেটের নন্দনকানন ঐতিহ্যের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য রাজ্য সরকারকে আহ্বান করেছিল সিএবি। দেরিতে হলেও সেই আহ্বানে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। সেই মতো গোটা মাঠ ঘুরে দেখে পুলিশ। স্টেডিয়ামের ই, এফ, জি এবং এইচ ব্লকের গ্যালারিতে কোভিড রোগীদের জন্য বেড রাখার বন্দোবস্ত করা হয়। ই এবং এফ ব্লকে সংশ্লিষ্ট কাজ প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। দ্রুতই সেখানে করোনা রোগী রাখার ব্যবস্থা করা হবে। করোনা রোগীদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্স যে প্রস্তুত সোমবার সেই ভিডিও প্রকাশ করা হয় সিএবির পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে ইডেনের ই ও এফ ব্লকের গ্যালারির নিচের অংশে একাধিক বেড রাখা হয়েছে। যা কার্যত মিনি হসপিটালের রূপ নিয়েছে।
Related Articles
করোনা পরিস্থিতিতে বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ৭ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ফিটনেস সার্টিফিকেটের জন্য বসে যাওয়া বাসগুলি যাতে অবিলম্বে যাতে পথে নামতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। বাসমালিক সংগঠনগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহর ও শহরতলির প্রায় তিনশ বাস শুধুমাত্র ফিটনেস সার্টিফিকেটের অভাবে পথে […]
মহাষষ্ঠীর পুণ্য লগ্নে বেলুড় মঠেও পুজোর সূচনা।
হাওড়া, ১অক্টোবর:- শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গাপূজা। শনিবার মহাষষ্ঠীর পুণ্য লগ্নে দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়েছে। চলছে দেবীর বোধন। আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। সকালে ও সন্ধ্যায় হবে পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এবং দর্শকের আসা […]
হিন্দিতে কথা বলায় মিলল না ব্যাংকের গ্রাহক পরিষেবা, আন্দোলনে বাংলা পক্ষ।
প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- হিন্দি লিখতে বা বলতে না পারার জন্য চরম সমষ্যার মধ্যে পড়ল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বৈদ্যবাটি শাখার এক গ্রাহক। ব্যবসা করবে বলে এই ব্যাংকে আবেদন করেছিল বৈদ্যবাটি নার্সারি রোডের বাসিন্দা গনেশ প্রধান। কিন্তু ওই ব্যাংকে বারংবার গিয়েও কোনো সদুত্তর না পেয়ে ফিরে আসে। এর কারণ তিনি বাংলায় কেন আবেদন লিখেছেন আর কেনই […]









