হাওড়া, ২৮ জুলাই:- কোয়ারেন্টিন সেন্টারে আজ থেকে কোভিড আক্রান্ত রোগীদের ভর্তি করা হবে প্রশাসনের এই সিদ্ধান্ত জানতে পেরেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে হাওড়ার নিশ্চিন্দা আনন্দনগরের একটি বেসরকারি এডুকেশন সেন্টারে। মহিলা সহ এলাকার প্রায় শ’খানেক বাসিন্দা সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ওই এডুকেশন সেন্টারকে ইতিমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। তা নিয়ে কোনও সমস্যা তৈরি না হলেও এবার কোভিড আক্রান্তদের সেখানে রাখা হবে এই নিয়েই আপত্তি তুলেছেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, কোভিড আক্রান্ত রোগী রাখার জন্য পরিকল্পনা করা হয়েছে স্থানীয় বিডিও অফিস থেকে। গ্রামবাসীদের কাছে এই খবর এসে পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এটি ঘনজনবসতিপূর্ণ এলাকা। কোভিড আক্রান্তদের চিকিৎসা এখানে করা যাবেনা।অন্য হাসপাতালে করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে নিশ্চিন্দা থানার পুলিশ।
Related Articles
পায়ের তলায় সর্ষে , সোদপুরের মোহনা সৌদির জিমনাস্ট কোচ।
অঞ্জন চট্টোপাধ্যায়,৫ এপ্রিল;- হতে পারতেন আরও নামী এক জিমনাস্ট, আনতে পারতেন দেশের জন্য পদক। কিন্তু হলেন নামী এক জিমনাস্টিক্স কোচ। স্বপ্ন দেখেন তাঁর শিক্ষার্থিরা তাঁর মুখ উজ্জ্বল করবে, সেই স্বপ্নই তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে মোমের কোনও পুতুল। বোঝাও যাবে না কী পরিমান আগুন রয়েছে মোহনা দে-র মধ্যে। কত অল্প বয়সে তিনি […]
পূর্বের ন্যায় বেশি সময়ের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। পয়লা বৈশাখ থেকেই চালু হবে নতুন সময়সূচি।
হাওড়া, ৫ এপ্রিল:- ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুখবর। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার পূর্বের ন্যায় বেশি সময়ের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। আগামী পয়লা বৈশাখ থেকেই চালু হবে নতুন সময়সূচি। মঠের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফের সময়সূচির পরিবর্তন করতে চলেছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। জানা গেছে, আগামী পয়লা বৈশাখ ১৫ এপ্রিল […]
আজ গড়াবে না রথের চাকা। হাওড়ার রায়বাড়ির জগন্নাথদেবের পুজোর আয়োজন এবার রথেই।
হাওড়া, ১২ জুলাই:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে প্রতিদিনই নিয়ম মেনে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। আর প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে ওলাবিবিতলার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন মানুষ। তবে গত বছর থেকেই করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধের জেরে সেই নিয়মে ছেদ পড়েছে। তাই […]









