বাঁকুড়া , ২৭ জুলাই:- নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ করেছিল থানায়, সেই অভিযোগ প্রত্যাহার করেনি ওই নাবালিকার মা। কাঁকড়া গ্রামের কয়েকজন যুবক ওই মেয়ের মাকে মাঠে কাজ করা অবস্থায় তুলে নিয়ে যায় কাকড়ার একটি আইসিডিএস সেন্টারে।সেখানে নিয়েগিয়ে ওই মহিলাকে মারধর করা হয় মারধরের পাশাপাশি শ্রীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওই মহিলার । পরবর্তী সময়ে ওই মহিলা অচৈতন্য হয়ে পড়ে। প্রতিবেশীরা অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং কোতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই মহিলা আরও অভিযোগ করেন যে তার মোবাইল ফোন এবং বেশ কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা । অসুস্থ মহিলা জানান পাশের গ্রামের কয়েকটি যুবক বেশ কিছুদিন ধরেই থানায় লিখিত অভিযোগ তুলে নেওয়ার জন্য ধমকি, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেখাচ্ছিলো তারা। এমনকি বাড়িতে এসেও মারধর ও গালিগালাজ করে ওই পাড়ার কয়েকটি যুবক ।কোতুলপুর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।
Related Articles
পাক অধিনায়কের সেরা একাদশে হাফ ডজন ভারতীয়।
স্পোর্টস ডেস্ক, ১২ জুন:- পাকিস্তানের ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে নতুন নেতা নির্বাচিত হয়েছেন বাবর আজম। এরপর ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি একাদশ দল গড়েছেন তিনি। যেখানে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার থাকলেও ভারতের ছয় জন রয়েছেন সেই দলে। বাবর আজমের দলে ভারত থেকে দুই ব্যাটসম্যান, একজন উইকেট কিপার, এক জন অলরাউন্ডার , একজন করে পেসার […]
তৃণমূল নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা সরিয়ে ফেলা হচ্ছে এমনই পোস্টারে চাঞ্চল্য হুগলিতে।
সুদীপ দাস, ৩১ জুলাই:- তৃণমূল নেতৃত্বের কাছ থেকে কোটি কোটি টাকা সরিয়ে ফেলা হচ্ছে এমনই পোস্টার করেছে হুগলি স্টেশনের টিকিট কাউন্টারে আর এই পোস্টার কে ঘিরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতৃত্ব তাদের ঘুষ নেয়ার কোটি কোটি টাকা সরিয়ে ফেলছে পার্থ চ্যাটার্জির ধরা পড়ার পর এমনই অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে বিজেপির পক্ষ থেকে হুগলি স্টেশনে […]
হাওড়ায় এসে গেল ইভিএম।
হাওড়া, ১৮ নভেম্বর:- পুরভোটের দিন ঘোষণার আগেই হাওড়ায় এলো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। হাওড়ার ডুমুরজলায় স্ট্রংরুমে এদিন যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হলো ইভিএমগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ইভিএমগুলিকে ফার্স্ট লেভেল চেকিং এর জন্যে নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে। নির্বাচনে ব্যাবহারের আগে প্রথম দফা চেকিং এর জন্যেই মূলত এই ইভিএমগুলিকে পাঠানো হয়েছে বলে […]








