কলকাতা , ২৭ জুলাই:- আজ সকালে দমদম দেবী নিবাস রোডের দেবী কমপ্লেক্সের ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা আলপনা দাস(৬২)। মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি । আলপনা দাস এর জামাই ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে । পৌঁছেছে দমদম থানার পুলিশ । কি কারণে আত্মহত্যা করল সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে ধন্ধে পুলিশ। ওই আবাসনের বাসিন্দাদের দাবি , এদিন সকালে বিকট শব্দ পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখনই দেখতে পান ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ। তিনি মেয়ে জামাইয়ের কাছে কয়েকদিন ধরেই ছিলেন । বৃদ্ধার জামাইয়ের দাবি , এদিন সকালেও তিনি চা বানিয়ে খাইয়েছিলেন তাঁকে । এরপর কিভাবে এমন হল কিছুই বুঝতে পারছেন না। পরিবারের দাবি , আত্মহত্যা নয় , নিছক দুর্ঘটনা । তবে তিনি ৬ তলা থেকে কিভাবে পড়ে গেলেন নাকি আত্মহত্যা করলেন সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
Related Articles
হেলিকপ্টারে ঘুরতে যাওয়ার টিকিট অনলাইনে কেটে গিয়ে প্রতারিত ব্যবসায়ী।
হুগলি, ৩০ মার্চ:- উত্তরপাড়ার বি কে স্ট্রিটের ব্যাবসায়ী দীপক শর্মা হেলিকপ্টার করে ঘুরতে যাবেন তাই অনলাইনে টিকিট কাটতে গিয়ে প্রতারিত। এই মাসের ২২ তারিখ বৈষ্ণদেবী মন্দিরে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে। তাই হেলিকপ্টার ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন। “শ্রীমাতা বৈষ্ণদেবী সিরিন বোর্ড” নামে ওই সংস্থা যেটি জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত। হেলিকপ্টার সংস্থার প্রতিনিধি এক যুবক […]
অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে জয়ী ভারত, ম্যান অফ দ্যা ম্যাচ চুঁচুড়ার তিতাস।
হুগলি, ২৯ জানুয়ারি:- অনুর্দ্ধ ১৯ মহিলা টি২০ বিশ্বকাপে জয়ী ভারত। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ফাস্ট বোলার তিতাস সাঁধু। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে রবিবার ভারতের মহিলা দল মুখোমুখি হয় ইংল্যান্ডের। ১৭ ওভার ১ বলে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশ মহিলা দল। পরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে […]
ISF ও তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর।
হাওড়া, ৯ এপ্রিল:- ISF ও তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর এলাকা। সংঘর্ষে জখম বেশ কয়েকজন। বিশাল পুলিশ মোতায়েন এলাকায়। এদিনই সেখানে সিদ্দিকীর কর্মীসভা ছিল। রবিবার সন্ধ্যায় হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। এই ঘটনায় কয়েক রাউন্ড গুলি চলে বলেও স্থানীয় সূত্রে জানা […]









