কোচবিহার, ২৬ জুলাই:- ফের গোপন সূত্রে খবর ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে অভিযান চালালে সেখান থেকে দুজন সহ একটি রিভলভার, চারটি পিস্তল, তিনটি সিঙ্গেল শুটার পিস্তল ও পাঁচটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঘুঘুমারি থেকে ধৃত তিনজনকে জেরা করা হলে সেখানে রাজিব মিয়াঁ ও রফিকুল হকের নাম জানা যায়। এরপর ওই এলাকায় অভিযান চালালে তাঁদের গ্রেফতার করে পুলিশ। আরও জানা গেছে, রাজিব মিয়াঁ নামে ধৃত ওই যুবক সলেমন মিয়াঁর ছেলে। তাঁদের বাড়ি দিনহাটার বড় নাচিনা এলাকায়। তাদের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
বনধের সমর্থনে রাস্তায় নামতেই শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির একাধিক নেতা কর্মী।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জুলাই:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গে ১২ ঘন্টা বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকেই শহর শিলিগুড়িতে বনধ সমর্থনে রাস্তায় নামতেই বিজেপি নেতা কর্মীদের আটকে দেয় পুলিশ। এবং গ্রেফতার করা একাধিক নেতা কর্মীদেরও। এর পাশাপাশি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল হাসমিচকে নামতেই তাকে প্রথমে আটকে দেয় […]
ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠন পাঠন বন্ধের বিজ্ঞপ্তি পর্ষদের।
কলকাতা, ১ এপ্রিল:- এ বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ৬ই মে থেকে। চলবে ২রা জুন পর্যন্ত। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লোকসভা ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে। ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট […]
আমতার জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ অভিষেকের।
হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়ার আমতায় বাকসী মাঠে লোকসভার নির্বাচনী জনসভায় ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আরও একবার গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। একশ দিনের টাকা বাকি রেখেছে। রাজ্য সরকার তা দিতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে নানা আবেদন করলেও কোনও ফল পাওয়া যায়নি। সেই সমস্যাও আগামী দিনে দূর করবে […]








