স্পোর্টস ডেস্ক, ২৬ জুন:- ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ভারতে কবে ক্রিকেট ফিরবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে উদ্বেগের মাঝেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার পেসার ইশান্ত শর্মা। প্রথম দিন অনুশীলনে অবশ্য বল হাতে প্র্যাকটিস করেননি ইশান্ত। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ওয়ার্ম আপ, ফিটনেস চর্চা, স্ট্রেচিং করেন ইশান্ত। মাঠে ফিরতে পেরে দারুণ খুশি ইশান্ত লেখেন, “সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে ক্রিকেটে ফিরলাম। এবার মনের ফূর্তি বাড়বে।” প্রসঙ্গত সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন আর এক ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। রাজকোটে তিনি অনুশীলন শুরু করেছেন। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হয়তো শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা।
Related Articles
লোকসভা ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- লোকসভা ভোটের আগে জঙ্গল মহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষেই জঙ্গলমহলের ছের জেলায় সফর করবেন তিনি। এমনটাই খবর নবান্ন সূত্রের। এই সফর থেকেই ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রায় ২৫ লক্ষ মানুষ কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাঁদের প্রাপ্য মজুরি […]
রাখী বন্ধন উৎসবে মাতলেন ২২ গজের তারকারা।
সৌরভ রায়, ৩ আগস্ট:- করোনা আবহে উৎসবে ভাঁটা পড়েছে। কিন্তু ভাই-বোনের সম্প্রীতির বন্ধনে বাধা হয় নি। ফলে ঘটা করে অনুষ্ঠান করা না গেলেও, রাখী বন্ধন উৎসবে সামিল হলেন আট থেকে আশি সকলেই। পিছিয়ে ছিলেন না টিম ইন্ডিয়া থেকে বাংলার ক্রিকেটাররাও। দিদি বা বোনের হাত থেকে রাখী পড়ে চলল উপহার বিনিময় ও মিষ্টিমুখের পালা। এদিন পরিবারের […]
প্রজাতন্ত্র দিবসের দিন বাড়ি থেকে বেড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলো এক কলেজ ছাত্র।
হুগলি , ২৮ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের দিন বাড়ি থেকে বেড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলো এক কলেজ ছাত্র। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন গুনছেন ছাত্রের পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের কাছে চ্যাটার্জী বাগান এলাকায়। ওই এলাকায় ভাড়া থাকেন পেশায় ব্যাবসায়ী রাজু সাঁতরার পরিবার। রাজু তাঁর স্ত্রী কিরণ সাঁতরা এবং একমাত্র ছেলে কৌশিককে নিয়ে সেখানেই থাকেন। কৌশিক […]







