শিলিগুড়ি , ২৫ জুলাই:- রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় রাস্তাঘাট ছিল শুনশান। অপরদিকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে কঠোর ভূমিকায় দেখা গেল পুলিশকে। যদিও সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাছে পুলিশ। এর পাশাপাশি যারা কোন কারণ ছাড়াই বাইরে বের হচ্ছে তাদেরকে প্রথমে আটকানো হচ্ছে। কি কারণে বাইরে বের হয়েছে তা কিন্তু জানতে চাইছে পুলিশ। এবং যারা মাস্ক পরেনি তাদের কিন্তু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত লকডাউন অমান্যকারী ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ বিধাননগর থানার পুলিশ। এই বিষয়ে বিধাননগর থানার ওসি মানস দাস বলেন লকডাউন অমান্যকারী ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা করা হবে। সকলের কাছে আবেদন যে লকডাউন মেনে চলুন। আর সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুল।
Related Articles
বৈদ্যবাটীতে রেলগেট ভেঙ্গে গঙ্গার ঘাটে ঢুকে পরলো লরি।
হুগলি, ৩১ অক্টোবর:- নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যবাটী ১০ নম্বর রেলগেট ভেঙ্গে নিমাই তীর্থ গঙ্গার ঘাটে ঢুকে পরলো লরি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বলেন বৈদ্যবাটী এনটি রোড দিয়ে রাত ১২-৪৫ মিনিট নাগাত দ্রুতগতিতে একটি লরি আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গেট ভেঙে ঢুকে যায় […]
টেট পরীক্ষার দিনেই গীতা পাঠের কর্মসূচি, সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা, সিদ্ধান্ত নবান্নের।
কলকাতা, ৬ ডিসেম্বর:- আগামী ২৪ শে ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ওই দিন কয়েকটি সংগঠন ময়দানে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে। যেখানে আমন্ত্রিত রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মত তাবর ভিভিআইপি রা। শেষ পর্যন্ত তাঁরা ওই কর্মসূচিতে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধার […]
মানকুন্ডু মানসিক হাসপাতালের নাম বদলে হল “আনন্দ আশ্রম”।উদ্বোধন হল নতুন তিনতলা ভবনের।
হুগলি, ৪ নভেম্বর:- হাসপাতালের পুরোনো ভবন জীর্ন হয়ে যাওয়ায় সেই ভবন ভেঙে না ফেলে পাশেই নতুন ভবন তৈরী হয়। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলি জেলা শাসক মুক্তা আর্য,চন্দননর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, মেয়র চন্দননগর রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ আধিকারীকরা। প্রলয় চক্রবর্তী জানান, ১৯৮৩ সালের পর হাসপাতালে […]









