ইসলামপুর , ২৩ জুলাই:- বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ইসলামপুর আদালতে পেশ করে। গতকাল বুধবার রায়গঞ্জ শহরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন ভোররাতে তাকে রায়গঞ্জ থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর দলের পক্ষ থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ করা হয়। তবে পুলিশ তাকে রায়গঞ্জ থেকে কিভাবে এনেছে, এতক্ষণ কোথায় রেখেছে এবং কি মামলায় তাকে এদিন আদালতে পেশ করা হয়েছে, সেই ব্যাপারে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। তবে সূত্রের খবর রবিবার চোপড়ায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি নষ্ট ও হিংসাত্মক ঘটনায় মদত দেওয়ার অভিযোগে পুলিশ রাজু বন্দোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
Related Articles
ভোটের আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বড়সড় রদবদল।
কলকাতা , ১ ফেব্রুয়ারি:- ভোটের আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বড়সড় রদবদল ঘটে গেল। জয়েন্ট সিইও শৈবাল বর্মন, অ্যাডিশনাল সিইও অনামিকা মজুমদার ও ডেপুটি সিইও অমিজ্যোতি ভট্টাচার্য্যকে সরিয়ে দেওয়া ঘল তাঁদের পদ থেকে। কি কারণে এই তিনজনকে সরানো হয়েছে তা নির্দিষ্ট করে কোনও কারণ দর্শানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই তিন […]
ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।
কোচবিহার,২৯ জানুয়ারি:- কোচবিহারে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। মঙ্গলবার তুফানগঞ্জের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবুবক্কর সিদ্দিকি। তার বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে […]
আবারও বদলে যেতে পারে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন।
কলকাতা, ১৬ মার্চ:- আবারও বদলে যেতে পারে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। উপনির্বাচনের জন্য পরীক্ষার সময়সূচিতে বদল করতে হতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।বুধবার, বিধানসভায় তিনি জানান, দুই কেন্দ্রের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। যদি নির্বাচন পিছনো সম্ভব না হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই […]









