হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আজ হাওড়ায় সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন দলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অরূপ রায় জানান, করোনা পরিস্থিতিতে এবার লাখো লাখো মানুষের সমাবেশ হচ্ছেনা। তবে তাতে কর্মীদের উন্মাদনা কিছু কম নেই। এবার আরও বেশি মানুষের ঘরে ঘরে পৌঁছানো গেল। প্রতিটি বুথে বুথে সকাল থেকেই শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে।
Related Articles
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল […]
নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে।
কলকাতা , ৩১ মার্চ:-নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে। দশ বছর ধরে একই পদে থাকার জন্য বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মণি কে নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে অন্য পদে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য অন্য তিনটি নামের তালিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের […]
দীপাবলি হতে চলেছে দুর্যোগপূর্ণ।
কলকাতা, ২২ অক্টোবর:- সোমবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দীপাবলি হতে চলেছে দুর্যোগপূর্ণ। আশঙ্কার অশনি সঙ্কেত, ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূল এলাকা। প্রভাব পড়বে কলকাতাতেও। তবে ঝোড়ো হাওয়ার থেকে বৃষ্টির আশঙ্কা বেশি কলকাতা শহরে। আবহাওয়া দফতর আগে থেকেই সতর্কবার্তা দিয়ে রেখেছে, ঘূর্ণিঝড় সিত্রাং কলকাতায় আঘাত না হানলেও তার যথেষ্ট কলকাতা সহ দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায়। সে […]







