স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- ভাইরাস ধাক্কায় এর আগে জুলাইয়ে হতে চলা টোকিও অলিম্পিক স্থগিত করা হয়। টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এবার কোভিড ১৯ ভাইরাসের ধাক্কায় যুব অলিম্পিকের আসর চার বছরের জন্য পিছিয়ে দেওয়া হল। ২০২২ সালে সেনেগালের ডাকারে যুব অলিম্পিকের আসর বসার কথা ছিল । কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস ব্যাচ যুব অলিম্পিক পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। টুর্নামেন্টটি নতুন করে ২০২৬ সালে আয়োজন করা হবে। এক দুবছর নয় ভাইরাসের ধাক্কায় টুর্নামেন্টটি একেবারে চার বছর পিছিয়ে দেওয়া হল । প্রসঙ্গত ২০২৬ সালে যুব অলিম্পিক আয়োজন নিয়ে আগ্রহী ছিল ভারত। আইওসিকে গেমস আয়োজনের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় অলিম্পিক সংস্থা চিঠিও পাঠিয়েছিল। ভারতের সঙ্গে গেমস আয়োজনের দৌড়ে থাইল্যান্ড , রাশিয়া ও কলোম্বিয়ারও নাম ছিল। কিন্তু এখন ডাকার যুব অলিম্পিকের আসর পাকাপাকিভাবে স্থগিত হয়ে ২০২৬ সালে হতে চলায়, ঐ বছর ভারতের যুব অলিম্পিক আয়োজন করার স্বপ্ন ভেঙে চুরমার হল।
Related Articles
কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে রাজ্যে কুড়িটি প্লাজমা সংগ্রহ কেন্দ্র তৈরি করছে।
কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যে কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে গতি আনতে রাজ্য সরকার সারা রাজ্যে কুড়িটি প্লাজমা সংগ্রহ কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের প্লাজমা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় অন্তত রক্ত সংগ্রহ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায় […]
ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি শুরু কমিশনের।
কলকাতা, ৩ জানুয়ারি:- লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনও জেলায়, যে কোনও রকম হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওযার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশন কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী […]
কয়েক ঘন্টার জটিকা সফরে আগামীকাল রাজ্যে আসছেন রাষ্ট্রপতি।
কলকাতা, ১৬ আগস্ট:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ঝটিকা সফরে রাজ্যে আসছেন। কলকাতা রাজভবন এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিন সকাল ১০ টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারি’-এর উদ্যোগে […]










