ঝাড়গ্রাম, ১৮ জুলাই:- লকডাউনে এ ৯০০টি ভিডিও কনফারেন্স করেছি, ৭টি বড় ভার্চুয়াল সভা হয়েছে, মানুষের সেবা করেছি বলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম পৌরসভার রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন মানুষের ক্ষতি হোক আমরা চাইনা তাই ঘরের মধ্যে থেকে ভিডিও কনফারেন্স করেছি মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন তাই করেছি।দিলীপ ঘোষ বলেন ভার্চুয়াল সভা আগেই বিজেপি করেছে এখন তৃণমূল ভার্চুয়াল সভা করবে। উনাকে বুঝাবার লোকের অভাব রয়েছে, যাইহোক দেরিতে হলে উনি বুঝেছেন।তিনি সাংবাদিক সন্মেলন করে বলেন, তৃণমূলের এই সরকার যতদিন থাকবে বাংলায় জীবনহানি ঘটবে। বাংলার সংস্কৃতি নষ্ট হবে, আইন শৃঙ্খলা শুরু করে নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে হিংসায় ছেয়ে গেছে। বিজেপি বিভাজনের রাজনীতি করে না বলেও তিনি জানিয়েদেন। আমাদের সাংসদকে উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের উচিৎ নিরপেক্ষ থাকা।
Related Articles
হাওড়া সিটি পুলিশের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপিত।
হাওড়া, ২৬ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এবছর শৈলেন মান্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল বিশেষ প্যারেডের। ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার, ডিসি হেড কোয়ার্টার সহ ডিসি সাউথ, নর্থ, সেন্ট্রালের আধিকারিকরা। সমস্ত এসিপি ও হাওড়া সিটি পুলিশ এর আওতাভুক্ত বিভিন্ন থানার ও ট্রাফিক বিভাগের আইসি-ওসিরা। পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় […]
অশনি’র মোকাবিলায় প্রস্তুতি সরকারের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে তা নিয়ে মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য।
হাওড়া, ৯ মে:- ঘূর্ণিঝড় অশনি’র মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর আগে আমফানের সময় বা ইয়াশের সময় যেভাবে গোটা পরিস্থিতি সামলানো হয়েছিল, সেভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করা হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার কি কি আগাম ব্যবস্থা নিয়েছে এনিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সোমবার হাওড়ায় বলেন, “গত বছর […]
প্রশাসনের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা।
হাওড়া , ২২ জুলাই:- মানুষকে পরিষেবা না দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে পুর প্রশাসন। তাই তাদের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা। বুধবার সকালে ওই অভিনব কর্মসূচি নেয় উত্তর হাওড়া বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দ।উমেশ রাই, রাজেশ রায়, অম্বুজ শর্মা, গীতা রাই প্রমুখ নেতৃবৃন্দ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুরসভার গেটের সামনে কর্মসূচির […]








