হুগলি , ১৩ ডিসেম্বর:- বঙ্গধ্বনি কর্মসূচি সফল করতে রিষড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো, রিষড়া ওয়েলিংটন জুটমিল মাঠে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এর উপস্থিতিতে এই সভায় যোগ দেয় প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় ধর্মেন্দ্র সিং। এই সভা থেকেই বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রিষড়ার পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ প্রশাসক জাহিদ হাসান খান, হর্ষ প্রসাদ বন্দোপাধ্যায়, চন্দ্রমনি সিং, মনোজ গোস্বামি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
Related Articles
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]
বিজেপি কর্মী শেখর মালিককে খুনের ঘটনায় বাবলু অধিকারিকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ।
হাওড়া,২৫ ফেব্রুয়ারি:- গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সাঁকরাইল স্টেশন এলাকা থেকে গতকাল সন্ধ্যেবেলায় বাবলুকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত বাবলু অধিকারিকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। আজ তাকে হাওড়া আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে সাঁকরাইল থানার পুলিশ। জানা গেছে, ঘটনার দিন রাতে তারা দুই বন্ধু […]
কোনা মোড়ে ভয়াবহ আগুন। ভস্মীভূত সাতটি দোকান ও দুটি বাস। হতাহতের খবর নেই।
হাওড়া, ৮ এপ্রিল:- হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় ৭ টি দোকান, ২ টি পাবলিক বাস ও একটি চার চাকার গাড়ি। দমকলের তিনটি ইঞ্জিন ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সর্কিট থেকেই আগুন লেগেছে। রাস্তার বৈদ্যুতিক তার থেকেও আগুন ঝলসে পড়তে […]








