হুগলি , ১৮ জুলাই:- করোনা আবহে কোন্নগর কানাইপুরে একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শনিবার সকালে কানাইপুর পঞ্চায়েতের বারোয়ারীতলা এলাকার নৈটি রোডের পাশে একটি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা।খবর দেওয়া হয় স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে।কানাইপুর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয়রা জানায় মৃত মহিলার পরিচয় জানা যায়নি।তবে ওই মহিলার আনুমানিক বয়স ৪৫।ওই মহিলার বয়স ও কিভাবে ওই মহিলা পুকুরের জলে তলিয়ে গেল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।করোনা আবহে হটাৎ পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
নবান্নের সামনে দুর্ঘটনা।
হাওড়া,১৮ ডিসেম্বর:- নবান্নের সামনে ঘটলো দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যাঙ্কার। এর নিচে আটকে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারের চেষ্টা চলছে। Post Views: 418
সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় উচ্চ মাধ্যমিকে অসুস্থ পরীক্ষার্থীকে ভর্তি করা হল হাসপাতালে।
হুগলি, ১৪ মার্চ:- আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক। আলিনগর ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের ছাত্র সন্দীপ মাঝির সিট পড়েছে পুইনান হাই স্কুলে। বাবা অমর মাঝির বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে সন্দীপ। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সন্দীপ। সেখানে কর্মরত সিভিক ভলান্টিয়াররা তড়িঘড়ি গাড়ি করে সন্দীপকে নিয়ে যায় পোলবা গ্রামীণ হাসপাতালে। সেখানে […]
জগৎবল্লভপুরের ঘটনায় ধৃতদের তোলা হল আদালতে।
হাওড়া, ২৬ জুলাই:- জগৎবল্লভপুরের ঘটনায় ধৃতদের আজ তোলা হবে আদালতে। হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় গতকালের অশান্তির ঘটনায় ইতিমধ্যেই প্রোমোটার দিলীপ চোংদার সহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জগতবল্লভপুর থানা অস্ত্র আইনে সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বলে জানা গেছে। আজই ধৃতদের হাওড়া কোর্টে তোলা হচ্ছে। তবে অভিযুক্ত প্রমোটার দিলীপ চোংদারের দাবি গুলি […]









