স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- তৃতীয় বারের জন্য বাবা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। অভিনন্দন জানিয়েছেন অন্যান্য নেটিজেনরা। গর্ভবতী এবি ডিভিলিয়ার্সের স্ত্রী সে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন ক্রিকেটারের স্ত্রী ড্যানিয়েলে ডিভিলিয়ার্স। লিখেছেন, এবার তাঁদের সংসারে কন্যা সন্তান আসতে চলেছে। সেই খবরে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে ড্যানিয়েলের সোশ্যাল মিডিয়া ইনবক্স। এবি ডিভিলিয়ার্স ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একসঙ্গে খেলার সুবাদে এবি ও বিরাটের বন্ধুত্ব ঘনিষ্ট। পারিবারিক দিক থেকেও তাঁদের সম্পর্ক খুব নিবিড়। এবি-র স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে বিরাটের স্ত্রী অনুষ্কার বন্ধুত্ব সেই সূত্রেই। সেই সম্পর্কের জায়গা থেকেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড দিভা।
Related Articles
ইউক্রেন থেকে বাড়ি ফিরে স্বস্তি, তিন মাস দূরত্বে ডাক্তারির ফাইনাল পরীক্ষা দিতে না পারার আক্ষেপ।
হাওড়া, ৫ মার্চ:- রোহন আজাদ লস্কর। হাওড়ার ডোমজুড়ের লতিফপুরের বাসিন্দা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন। খুশি পরিবার। কিন্তু ডাক্তার হবার স্বপ্ন আপাতত অধুরা রয়ে গেলো তার। ছয় বছর আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান রোহন। আর মাত্র তিন মাস বাকি ছিলো ফাইনাল পরীক্ষার। তার আগেই শুরু হয়ে গেলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকতো সে। […]
রেল পুলিশের উদ্যোগে হাওড়া স্টেশনে মাদক বিরোধী সচেতনতায় র্যালি।
হাওড়া, ২৬ জুন:- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বা অ্যান্টি ড্রাগ দিবস উপলক্ষে রবিবার ২৬ জুন দুপুরে হাওড়া জিআরপির ও আরপিএফের পক্ষ থেকে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জনসাধারণকে সচেতন রাখতে পথ নাটিকার মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এদিন। এদিন এক সচেতনতা পদযাত্রা করা হয়। হাওড়া জিআরপি এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। […]
পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তিতে পাওয়া টাকায় গ্রামীণ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে মাত্র দেড় মাসের মধ্যেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার ডাকার কাজ শেষ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির সিংহভাগ টাকার কাজের বরাত দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বারের […]









