হাওড়া , ১৫ জুলাই:- এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে হাওড়ার বালি রামনবমীতলার বাসিন্দা মেঘা মন্ডল। মেঘার প্রাপ্ত নম্বর ৬৮৩। সে পড়ে উত্তরপাড়া মডেল হাই স্কুলে। রাজ্যের প্রথম দশে স্থান পাওয়া মেঘা জানায়, এতো ভালো ফল করব আশা করিনি। চেষ্টা করেছিলাম। হয়ে গেল। এর কৃতিত্ব মা, বাবা, বোন, জেঠু, স্কুল ও প্রাইভেট শিক্ষকদের দিতে চাই। সকলেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কোনওদিন টাইম ধরে পড়িনি। যেরকম সময় পেয়েছি পড়েছি। পড়ার বাইরে ছবি আঁকি। টিভিতে কার্টুন দেখি। সিনেমা দেখি। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। বিজ্ঞান নিয়ে পড়া শুরু করে দিয়েছি।
Related Articles
বৈদ্যবাটিতে শুরু হল যুবসাথীর আবেদন পত্র নেওয়ার কর্মসূচি
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- রবিবার থেকে শুরু হলো রাজ্য সরকারের আরো একটি উন্নয়নমূলক প্রকল্প যুবসাথীর জন্য আবেদন পত্র নেওয়ার কর্মসূচি। আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে এই কাজ। রবিবার যুবসাথীর বিভিন্ন ক্যাম্পে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যুবক-যুবতীদের মধ্যে বিপুল উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায়। বৈদ্যবাটি পুরসভার সত্যজিৎ রায় ভবনে সকাল থেকে আবেদন পত্র জমা দেবার জন্য […]
বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের।
আরামবাগ, ৯ সেপ্টেম্বর:- বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শ্রীকান্ত সাঁতরা, বাড়ি হাজীপুরের দেবখণ্ড এলাকায়।ঘটনায় শোকের ছায়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, এই যুবকের বাবা মারা গেছে কয়েক বছর আগেই। বাড়িতে রোজগারী একজনই ছিলো। কিন্তু বিধাতার পরিহাসে তারও মৃত্যু হওয়ায় অসহায় অবস্থা পরিবারে। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল […]
হুগলিতে জাতীয় সড়কের ধারেই ইমারতি দ্রব্য রেখে চলছে ব্যবসা, নির্বিকার প্রশাসন, বাড়ছে দুর্ঘটনা।
হুগলি, ২৫ জুন:- হুগলির বৈদবাটি থেকে তারকেশ্বর কিংবা তারকেশ্বর থেকে আরামবাগের রাস্তা অথবা গুড়াপ থেকে তারকেশ্বরের রাস্তার ওপর ইমারতী দ্রব্য রমরমিয়ে চলছে ব্যবসা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই দিনের পর দিন চলছে অবৈধ কাজ। অভিযোগ এলাকার বাসিন্দাদের। এই ব্যাবসা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ ভয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও। ক্যামেরার বন্ধ অবস্থায় বলছেন সব কিছুই […]









