স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- খারিজ হয়ে গেল মুক্তির আবেদন। নজরদারির মধ্যেই গৃহবন্দি হয়ে থাকতে হবে রোনাল্ডিনহোকে। বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্টোকে গত ৪ মার্চ ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার হতে হয়। তবে এপ্রিল মাসে অবশ্য তাঁদের প্রায় ভারতীয় মুদ্রায় ১২ কোটির বেশি টাকা দিয়ে জামিনে পালমারোগা হোটেলে স্থানান্তরিত করা হয়। কিন্তু এবার আবেদন মঞ্জুর না হওয়ায় নজরবন্দিই থাকতে হবে তাঁদের। তবে রোনাল্ডিনহো ও তাঁর ভাই অবশ্য ভুল করেছেন বলে মেনে নিতে রাজি নন। প্যারাগুয়েতে একটা বই প্রোমোশন করতে গিয়ে সঠিক নথি দেখাতে না পারায় গ্রেফতার হয়েছিলেন এই দুজন। এমনটাই খবর মিলেছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম মারফত।ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। দুবার ফিফা বিশ্ব সেরা ফুটবলারও হয়েছেন। খেলেছেন বার্সালোনা, পিএসজির মতো তাবড় তাবড় ক্লাবে।
Related Articles
গৃহপালিত পশুদের জন্য এবার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য রাজ্য সরকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল ভেটেরনারি ইউনিট চালু করবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের সবকটি ব্লকে এ ধরনের পরিষেবা চালু করা হবে। স্বপন বাবু জানান, পশুদের দ্রুত চিকিৎসার জন্য […]
এবার হোয়াটসঅ্যাপ গ্রুপেই আইপিএল এর যাবতীয় খবর সমর্থকদের জন্য !
স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর:- ফ্যানদের সঙ্গে যোগযোগ বাড়াতে এবছর অভিনব ভাবনা নিয়ে এল মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এবার থেকে ৭৯৭৭০১২৩৪৫ নম্বরে মিস কল দিলে বা টেক্স করে হাই লিখলে, ঐ ফ্যানকে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে। এই গ্রুপে যোগ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের ভিতরের-বাইরে সব […]
হাওড়ায় হতে চলেছে ১২ দিনের ক্রিসমাস কার্নিভাল।
হাওড়া, ২০ ডিসেম্বর:- এই প্রথম হাওড়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে ১২ দিন ব্যাপী ক্রিসমাস কার্নিভাল। যার উদ্বোধক রূপে উপস্থিত থাকবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার ধাঁচেই বড়দিন উপলক্ষে এবার হাওড়ায় আয়োজন করা হচ্ছে এই কার্নিভালের। জানা গেছে, হাওড়ার শানপুর মোড় থেকে শুরু করে ইছাপুর, ড্রেনেজ ক্যানেল রোড থেকে শুরু করে বেলেপোল সহ বিস্তীর্ণ এলাকা সেজে […]








