স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- খারিজ হয়ে গেল মুক্তির আবেদন। নজরদারির মধ্যেই গৃহবন্দি হয়ে থাকতে হবে রোনাল্ডিনহোকে। বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্টোকে গত ৪ মার্চ ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার হতে হয়। তবে এপ্রিল মাসে অবশ্য তাঁদের প্রায় ভারতীয় মুদ্রায় ১২ কোটির বেশি টাকা দিয়ে জামিনে পালমারোগা হোটেলে স্থানান্তরিত করা হয়। কিন্তু এবার আবেদন মঞ্জুর না হওয়ায় নজরবন্দিই থাকতে হবে তাঁদের। তবে রোনাল্ডিনহো ও তাঁর ভাই অবশ্য ভুল করেছেন বলে মেনে নিতে রাজি নন। প্যারাগুয়েতে একটা বই প্রোমোশন করতে গিয়ে সঠিক নথি দেখাতে না পারায় গ্রেফতার হয়েছিলেন এই দুজন। এমনটাই খবর মিলেছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম মারফত।ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। দুবার ফিফা বিশ্ব সেরা ফুটবলারও হয়েছেন। খেলেছেন বার্সালোনা, পিএসজির মতো তাবড় তাবড় ক্লাবে।
Related Articles
রাস্তা না ভাগার!পুরসভার ভ্যাট উপচে আস্তাকুঁড়ে পরিনত হয়েছে চুঁচুড়ায়
হুগলি, ৭ জুলাই:- হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশটি ওয়ার্ড।এক নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর।বাকি ২৯ টায় তৃনমূল কাউন্সিলর রয়েছে। গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবী,মজুরি বৃদ্ধি করতে হবে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ৬৫ বছর হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবী যারা অবসর নেবে তাদের এক কালীন পাঁচ লাখ টাকা […]
অসুস্থ নারায়ন দেবনাথ কে হাসপাতালে দেখতে গেলেন অরূপ রায়।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বাংলা কমিকসের প্রাণপুরুষ পদ্মশ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই মুহুর্তে অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। Post Views: 697
ভারতে শীঘ্রই আসবে করোনার টিকা। সেই আশায় বুক বেঁধে হাওড়ার লেডিস পার্লারে কোভিড নিয়ে হেয়ার কাটিং।
হাওড়া , ৭ জুলাই:- দিনকয়েক আগেই একটি খবরকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। সেটি হল ভারতে বানানো করোনার প্রথম টিকা বাজারে আসতে পারে স্বাধীনতা দিবসের মধ্যেই। যার নাম ‘কোভ্যাক্সিন’। এতো তাড়াহুড়ো করে টিকা নিয়ে আসার বিষয় নিয়েও শুরু হয়ে গেছে আলোচনা। জানা যায় ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)’ এর সহযোগিতায় ওই টিকা […]








