স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আতঙ্ক কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হল ১১৭ দিন পর। সাউদাম্পটনে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস হওয়ার কথা ছিল তিনটের সময়। কিন্তু টসের আগেই বৃষ্টি বাদ সাধল। এমনকী, ক্রিকেটাররা ফিরেও গেলেন মাঠ-সংলগ্ন হোটেলে। যা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠল হতাশার। করোনা ভাইরাসের কারণে বাইশ গজের দুনিয়া এতদিন ছিল স্তব্ধ। এজিয়েসবোল-এ কী ভাবে ক্রিকেট ফিরছে, ক্রিকেটাররা নতুন নিয়মের সঙ্গে কী ভাবে ধাতস্থ হয়ে উঠছেন, তা দেখতে চেয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু প্রথম সেশন ধুয়ে গেল বৃষ্টিতে। খেলা শুরু না হওয়ায় হতাশ হন সমর্থকরা। যদিও কিছু সময় পর অবশেষে ক্রিকেট ফিরল বিশ্বে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক। তবে ইনিংসের শুরুতেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ইংরেজরা। তবে কয়েক ওভার খেলা হওয়ার পরেই আবারও বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
Related Articles
আজ থেকেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা […]
হাওড়ায় বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী।
হাওড়া, ২ মার্চ:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হলো ডা: রথীন চক্রবর্তীর নাম। ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের যে প্রথম তালিকা প্রকাশ করেছে তাতে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে ডাঃ রথীন চক্রবর্তীর নাম ঘোষণা করেছে বিজেপি। ডা: রথীন চক্রবর্তী একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি ২০১৩ সালে রাজনীতিতে আসেন এবং […]
বেলুড়ে বহুতল হেলে পড়ে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক।
হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেনে বহুতল আবাসন হেলে পড়ে আতঙ্ক। জানা গেছে, ওই বহুতলটি বিপজ্জনকভাবে হেলে পড়ায় মাঝখানে সেটি বসে যায়। মাত্র ৬ মাস হলো বিল্ডিংটি তৈরি হয়েছিল। আর তাতেই এমন অবস্থা। এই বেহাল পরিস্থিতিতে আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার […]










