কোচবিহার,২৭ নভেম্বর:- কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্তর পরিদর্শন করলেন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল। বুধবার ওই দলটি জেলা হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে উত্তীর্ণ হওয়ার পর এই প্রথমবার এমসিআই পরিদর্শন করল এই হাসপাতালটি। এদিন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন দিল্লি থেকে তিন প্রতিনিধি দল। তারা হলেন শৈলেশ কুমার নাগর (বরোদা মেডিক্যাল কলেজ) সন্তোশ এস ভি (হাসান মেডিকেল কলেজ কর্ণাটক) রমা রমন মহান্তি। এদিন পরিদর্শন করতে এসে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্বন্ধে সন্তোষ প্রকাশ করেছেন এমসিআই প্রতিনিধিদলটি। যদিও ওই দলের এক প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের পরিকাঠামোগত কিছুটা সমস্যা থাকলেও সার্বিকভাবে ঠিকই আছে। মেডিক্যাল কলেজের এখনো ছাত্রবাস তৈরি হয়নি একথাও জানিয়েছেন। কলেজের নতুন ভবন তৈরির কাজও অসম্পূর্ণ আছে।এমএসভিপি ডক্টর রাজিব প্রসাদ বলেছেন “এমসিআই প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোন সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব”। ওই দলের এক প্রতিনিধি জানিয়েছেন হাসপাতালের যে সব সমস্যা আছে তা তিনি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানাবেন যাতে দ্রুত সমাধন করা হয়।
Related Articles
প্রায় পাঁচ বছর পরে রাস্তার সংস্কার হলো হাওড়ার ২৯ নং ওয়ার্ডে। বাকিগুলিও কংক্রিটের হবে দাবি করলেন মুখ্য প্রশাসক।
হাওড়া, ৩০ জুন:- অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে রাস্তার সংস্কার হলো হাওড়ার ২৯ নং ওয়ার্ডে। বাকি রাস্তাগুলোও কংক্রিটের হবে দাবি করলেন পুরসভার মুখ্য প্রশাসক।মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের রাস্তা তৈরি হল। বৃহস্পতিবার সকালে ওই রাস্তা পরিদর্শন করেন পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী। স্থানীয় […]
বহুতলে আগুন লাগলে আর মই নয়,হুগলি- চুঁচুড়া পৌরসভা আনলো স্কাই লিফটার।
হুগলি, ১৫ জুন:- ঝড়ে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না, হুগলি চুঁচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসে। অতিতে আয়লা, ফনি অথবা আমপান হালের রেমালের মত ঘূর্নিঝড়ে গাছ ভেঙে পরে, বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় […]
এবার থেকে রাজ্যের সব বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী , ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
কলকাতা, ৬ জুন:- এবার থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে সোমবার আনুষ্ঠানিক ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর আচার্য ও হবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হবেন শিক্ষামন্ত্রী। আসন্ন বিধানসভা অধিবেশনে […]











