হাওড়া,২৩ ডিসেম্বর:- একইসঙ্গে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। দূর্ঘটনাটি ঘটেছে হাওড়া দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনের কাছে। মৃত কুহেলি দলুই (২৩) ও আরতি দলুই (৪৮) ফুলেশ্বরের জগন্নাথপুর সাতমহলের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় দুজনেই উলুবেড়িয়ায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। উলুবেড়িয়ায় আসার জন্য ফুলেশ্বর স্টেশন ও পূর্ব রেলগেটের মাঝে রেল লাইন পার করার সময় আপ খড়্গপুর গ্যালোপিন লোকাল তাদের ধাক্কা মারলে, তারা দুজনেই রেললাইনের উপর ছিটকে পড়ে। স্থানীয় স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে মেয়ে কুহেলি কে মৃত বলে ঘোষণা করে। কিছু সময় পরেই হাসপাতালেই মৃত্যু হয় মা আরতি দলুই এর। উলুবেড়িয়া জি আর পি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া।
Related Articles
ভেঙে পরা গাছকে পুনরায় বসানোর ব্যবস্থা করল উত্তরপাড়া পুরসভা।
হুগলি ,৩০ মে:- আমপান সুপার সাইক্লোনের তান্ডবে ভেঙে পরেছে অসংখ্য গাছ।এক কথায় সবুজের ধ্বংসলীলা দেখা গেছে ঘূর্ণি ঝড়ে।শুধু হুগলি জেলাতেই প্রায় সত্তর হাজার গাছ ভেঙেছে।যার মধ্যে বহু প্রাচীন গাছ রয়েছে।উত্তরপাড়া পুরসভা সেই সব ভেঙে পরা গাছকে পুনরায় বসানোর ব্যবস্থা করল।বেশ কিছু বট অশ্বত্থ গাছের ডাল ছেঁটে মাটি খঁড়ে পেলোডার দিয়ে সেই গাছকে আবার বসানোর ব্যবস্থা […]
কোন্নগরের জনবহুল এলাকায় বৃদ্ধের টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
হুগলি, ৩ এপ্রিল:- পেনশন তুলে বাজার করতে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ, জনবহুল এলাকায় সাইকেল থেকে টাকার ব্যাগ তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি কোন্নগর ক্রাইপার রোড সংলগ্ন মনসাতলা এলাকার। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোন্নগর দেবপাড়ার বাসিন্দা মনীন্দ্রনাথ রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। বুধবার সকালে ১২ নাগাদ স্টেট ব্যাংকে আসেন পেনশনের টাকা তুলতে। ৩২ হাজার […]
পাড়ায় শিক্ষাঙ্গনের বিরুদ্ধে সরব , বিদ্যালয় সংসদের সামনে অবরোধ অভিভাবকদের।
সুদীপ দাস, ৩ ফেব্রুয়ারি:- স্কুলেই স্কুল করাতে হবে এই দাবীতে হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিতে উপস্থিত হুগলী গার্লস হাই স্কুলের অভিভাবকরা। রাজ্য সরকারের পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গন কর্মসুচিকে বাস্তবায়িত করতে বুধবার থেকেই হুগলীর সদর শহর চুঁচুড়ার বিভিন্ন বিদ্যালয়গুলিতে পরিচালন সমিতির বৈঠক শুরু হয়েছে। বুধবারই শহরের বিনোদিনী গার্লস হাই স্কুল সহ একাধিক স্কুলের অভিভাবকরা পাড়ায় […]










