হাওড়া , ২ জুলাই:- স্কুলের ফি কমানোর দাবিতে বিক্ষোভ এবার হাওড়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। এর আগে একই ইস্যুতে অভিভাবকরা বিক্ষোভে সামিল হয়েছিলেন সাঁতরাগাছি এবং লিলুয়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন রামকৃষ্ণপুর এলাকার ওই ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকরা। এদিন স্কুলে বিক্ষোভরত এক অভিভাবক জানিয়েছেন, লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত স্কুল বন্ধ। স্কুল চালানোর অতিরিক্ত কোনও খরচ স্কুলের হচ্ছে না। উপরন্তু অনলাইনে ক্লাসের জন্য তাদের নেটের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সেইজন্য স্কুল কর্তৃপক্ষকে তাঁরা অনুরোধ করেছেন যাতে তাদের মাসিক ফি’র টাকা কমানো হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্তের কথা কিছু জানাননি।
Related Articles
ভেজাল রুখতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান ভেজাল মশলা তৈরির কারখানায়।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- মশলায় ভেজাল রুখতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা অভিযান চালালো ডোমজুড়ের এক ভেজাল মশলা তৈরির কারখানায়। ডোমজুড় থানার লক্ষণপুরে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল অভিযান চালায়। কারখানার ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে শতাধিক বস্তা নকল মশলা ও মশলায় মেশানোর জন্যে রাখা কাঠের গুঁড়ো, চালের গুঁড়ো প্রভৃতি আটক করে। কলকাতার বড়বাজারে একটি দোকানে […]
মোদী ম্যাজিক এখন ট্র্যাজিক হয়ে গেছে, হাওড়ায় মন্তব্য সায়নীর।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- ২০২৪ এ বাংলা থেকে ৪২ এ ৪২ এর টার্গেট দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। রবিবার বিকেলে হাওড়ার বালির এসি ময়দানে তৃণমূল যুব কংগ্রেসের এক রাজনৈতিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে এসে সায়নী ঘোষ এই লক্ষ্যমাত্রা দেন। তিনি বলেন, মোদী ম্যাজিক এখন মোদী ট্রাজিক হয়ে গেছে। এখন মোদীকে দেখে লোক পালিয়ে […]
নন্দকুমারে ধর্মীয় শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় আহত ২০।
পূর্ব মেদিনীপুর , ১২ মার্চ:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা যাওয়ার সময় তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে আসে। শোভাযাত্রায় থাকা বেশ কিছু মানুষজনকে ধাক্কা মারে। আহত হয় বেশ কয়েকজন। 12 জনকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। দু জনের […]








