হুগলি,১৮ জানুয়ারি:- অবশেষে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ পাল(দেবু)। দেবরাজ বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি ছিলেন। গতবছরও এসময় তিনি দলের গুরুত্বপূর্ন সদস্য হিসাবে পরিচিত ছিলেন। সেসময় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ও জেলা সভাপতি তপন দাশগুপ্তের ঘনিষ্ট ছিলেন দেবরাজ। কিন্তু বিগত লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই ঘড়ছাড়া দেবরাজ পাল। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরাডুবির পিছনে দেবরাজ পালদের মতো পুলিশের খাতায় নাম থাকা মানুষদের সামনে আনাই দায় বলে অনেকেই দাবী করেন। ক্রমেই বাঁশবেড়িয়ার এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হতে থাকে। লোকসভা ভোটের ফলাফলের পর জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তপন দাশগুপ্তকেও।
শোনা যায় বিজেপির দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন দেবরাজ পাল। শুধু এই অভিযোগের ভিত্তিতেই বিজেপির একাংশের নেতা-কর্মী একজোট হয়ে চড়াও হয় দেবরাজ পালের বাড়িতে। বাড়ি সংলগ্ন এলাকায় তার বিশাল গাড়ি রাখার গ্যারেজ ঘরে ভাঙচুর চালানো হয়। আদালতের রায়ে মগরার কালীতলায় দেবরাজের বাগান বাড়ির দখল নেয় তৃণমূল পরিচালিত বাঁশবেড়িয়া পুরসভা। ক্রমশই কোনঠাসা হতে থাকে দেবরাজ গোষ্ঠী। যদিও এতকিছুর মধ্যেও দেবরাজের কিন্তু দেখা পাওয়া যায়নি। অবশেষে নতুন বছরে নিজের এলাকা সেই কালিতলা থেকে মগরা থানার পুলিশ গ্রেপ্তার করলো দেবরাজ পালকে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী দেবরাজের কাছ থেকে একটি পাইপগান ও চারটি বোমা উদ্ধার হয়েছে। বেআইনি অস্ত্র রাখা, জোর করে জমি দখল সহ বেশকয়েকটি ধারায় মামলা রুজু করে পুলিশ হেফাজতে চেয়ে দেবরাজকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। এবিষয়ে তৃণমূলের বর্তমান জেলা সভাপতি দিলীপ যাদব বলেন কেউ যদি ভাবে আমি অন্যায় করে তৃণমূলে থাকবো আর অন্যায় মাফ হয়ে যাবে, সেটা হবে না। যদিও এবিষয়ে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন দেবরাজ বরাবরই তৃণমূল করতো। দেবরাজকে গ্রেপ্তার করা তৃণমূলের লোকদেখানো নাটক।Related Articles
রাজ্য সরকারের অটো চালানোর নির্দেশকে সাধুবাদ জানালেও , ভাড়া বাড়ানোর আর্জি অটো চালকদের।
সুদীপ দাস , ২৮ মে:- প্রায় দুই মাসের অধিক লকডাউন থাকার পর আজ থেকে রাজ্য সরকারের নির্দেশ মত কলকাতার পাশাপাশি জেলাতেও অটো চালানোর নির্দেশ দেয়া হলেও অন্যান্য দিনের মতো অটো চোখেই পড়ল না। প্রসঙ্গত করণা আতঙ্কে লকডাউন থেকেই বন্ধ হয়েছিল যান চলাচল। বাদ পড়েনি অটোও। সেই থেকেই বন্ধ থাকার পর আজ থেকে রাজ্য সরকারের নির্দেশে […]
আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো দীঘা থানা এবং দীঘা মোহনা থানা মন্দারমনি কোস্টাল থানা।
পূর্ব মেদিনীপুর, ১৮ মে:- আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্তকতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। রামনগর ১ , রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে দীঘা থানা এবং […]
জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ অক্টোবর:- প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিনে দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবার সশরীরে উপস্থিত থাকলেও এবার অসুস্থতার জেরে ভার্চুয়ালি জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান। একই […]







