হুগলি , ২ জুলাই:- হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের ভান্ডারদহ গ্রামের ঠিকাকর্মী এক তৃনমুল কর্মীকে প্রকাশ্যে কান ধরানো ও হেনস্থা করার ছবি ভাইরাল হতেই সরগরম নসিবপুর গ্ৰাম পঞ্চায়েত। অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির কর্মী ও মহিলা কর্মীরা মিলে একটি দোকান থেকে শঙ্কর সী নামে তৃনমুল কর্মী জোর করে চায়ের দোকান থেকে বের করে টানা হেচরা করে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। জোরপূর্বক তাকে কান ধরতে বাধ্য করানো হচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নসিবপুর এলাকায় তুঙ্গে রাজনৈতিক পারদ। ঘটনার জেরে আজ শাসক দল তৃনমূলের তরফে নসিবপুর গ্ৰাম পঞ্চায়েতের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। উল্টোদিকে এদিন দুপুরে আমফান ও 100 দিনের কাজের বিভিন্ন পঞ্চায়েতে দূর্নীতি ও নসিবপুর পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর শাসকদলের অত্যাচারের প্রতিবাদে সিঙ্গুর থানায় ডেপুটেশন দেয় বিজেপি কর্মীরা।
Related Articles
রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল।
হুগলি , ৫ ফেব্রুয়ারি:- হুগলি জেলা রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল। ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সহকারে সিঙ্গুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কামারকুণ্ডু জেলা রুরাল পুলিশ সুপার অফিস পর্যন্ত যায় পদযাত্রা। উপস্থিত ছিলেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ […]
নতুন বছর থেকে বস্ত্রশিল্পে জিএসটি পাঁচ শতাংশ থেকে বেড়ে বারো শতাংশ হচ্ছে।
কলকাতা, ২৪ ডিসেম্বর:- আগামী ১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পে জিএসটির পরিমাণ ৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১২ শতাংশ। এই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য অর্থ উপদেষ্টার অমিত মিত্র, অভিযোগ করেছেন এর ফলে সারা দেশ জুড়েই বস্ত্রশিল্প বিপুল ক্ষতির মুখে পড়বে। শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্ত খুবই বিপজ্জনক। ৭ শতাংশ জিএসটি বেড়ে গেলে দেশ […]
বন্যা পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে হাওড়ার উদয়নারায়ণপুরেও। হরিহরপুর, কুরচি শিবপুর, টোকাপুর, শিবানীপুর সহ একাধিক জায়গা দিয়ে ঢুকতে শুরু করেছে জল। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে পাঁচ ছয়টি গ্রাম। জলের তলায় উদয়নারায়নপুর ডিহিভুরসুট রাজ্য সড়ক। Post Views: 289








