স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- ইতালিয়ান সিরিএতে জয় পেল জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। এই ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা, পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে বড় জয় পেলেও প্রথমার্ধটা তাদের কাটে গোলশূন্য ভাবেই। প্রথম ৪৫ মিনিট জুভেন্টাসকে আটকে রাখতে পারলেও দ্বিতীয় হাফে গিয়ে আর পারেনি জেনোয়া। গোলের সূচনা করেন দিবালা। ম্যাচের ৫০ মিনিটের সময় তার গোলে লিড নেয় জুভেন্টাস। ৬ মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুন করেন রোনাল্ডো। ৭৩ মিনিটে লিড আরও বাড়ান বদলি হয়ে নামা ডগলাস কস্তা। আর ৭৬ মিনিটে শান্তনার একটি গোল পরিশোধ করেন জেনোয়ার পিনামন্টি।
Related Articles
বস্ত্র বাজারে গিয়ে ভোট প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়।
কৃষ্ণনগর, ২১ এপ্রিল:- গ্রীষ্মের দাবোদহে নাজেহাল রাজ্যবাসী। প্রখর রৌদ্রে নাভিশ্বাস উঠছে মানুষের। তবে ভোট প্রচারে এতটুকু খামতি রাখতে চাইছেননা রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। তাপপ্রবাহ থেকে বাঁচতে রবিবাসরীয় ভোটপ্রচারে সকাল সকাল মাঠে নেমে পড়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিন নদীয়ার কৃষ্ণনগরের বস্ত্র বাজারে গিয়ে ভোটভিক্ষা করতে দেখা গেল অমৃতা রায় কে। একাধিক বিজেপি কর্মীসমর্থক দের সাথে […]
কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন রিষড়ায়।
হুগলি , ৩১ অক্টোবর:- অখিল ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজ সারাদেশে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সারা দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন পালন করল কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন এবং লৌহমানব সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশে এই কর্মসূচি পালন হয়। এদিন হুগলির ওয়েলিংটন জুট মিলের গেটে এই কর্মসূচিতে […]
আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ সরকারের।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ৩ লক্ষ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা। অর্থ দস্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় বাজেট পেশ করেন। তিনি বলেন, সাধারণ নিম্নবিত্ত মানুষ এবং যুব প্রজন্ম ের কর্মসংস্থানের উপর জোর দিয়েই বাজেট প্রস্তুত করা […]










