স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- করোনা ভাইরাসের পরবর্তী সময়ে ফুটবল শুরু হলে কলকাতা ময়দানের মাঠগুলিতে স্যানিটাইজিং ট্যানেলের ব্যবহার করা হবে বলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-এর বৈঠকে ঠিক হয়েছে। বলা হয়েছে, কেবল ঘেরা মাঠে নয়, ময়দানের খোলা মাঠেও থাকবে এই ট্যানেল। ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা ওই ট্যানেলের মধ্যে জীবাণুমুক্ত হয়ে মাঠে প্রবেশ করবেন বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ সূত্রে জানা গিয়েছে, ফুটবলারদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধকালীন ততপরতায় স্যানটাইজিং ট্যানেলগুলি তৈরি হবে। কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতা ময়দানের সবকটি মাঠে এই ট্যানেল বসানো হবে বলে জানিয়েছে আইএফএ। তবে করোনা ভাইরাসের আবহে রাজ্যে ফের ফুটবল কবে শুরু হবে, তা অবশ্য হলফ করে বলতে পারছে না বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।
Related Articles
চার জেলার বন্যা কবলিত মানুষকে রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা , ৮ জুলাই:- রাজ্যের বন্যা কবলিত জেলা গুলিতে রান্না করা খাবার বিতরনের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকদের বেশ কয়েকটি দল হাওড়া, হুগলি, দক্ষিন ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে সেখানকার কয়েক হাজার মানুষকে রান্না করা ও শুকনো খাবার বিতরনের কাজ শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন […]
আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে সর্বকনিষ্ঠ নিতিন মেনন।
স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- ভারত থেকে এর আগে পর্যন্ত আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের তালিকায় ছিলেন দু’জন। শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন ও সুন্দরম রবি। নিতিন মেনন হলেন ভারত থেকে এই প্যানেলে আসা তৃতীয় আম্পায়ার। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন নিতিন মেনন। ৩৬ বছর বয়সি মেনন ২০২০-’২১ মরসুমের জন্য এলিট প্যানেলের ১২ জনের তালিকায় সর্বকনিষ্ঠ।এর আগে এমিরেটস […]
আগামী বছরের রাজ্য বাজেট তৈরীর প্রস্তুতি ছ মাস আগেই শুরু।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]








