হাওড়া , ৩ জানুয়ারি:- লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি। রবিবার সকালে হাওড়ায় শালিমার স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। এদিন সকাল ন’টা নাগাদ ফাঁকা ট্রেনটি শালিমার স্টেশন থেকে কারশেডে যাচ্ছিল। তবে ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে রেল সূত্রের দাবি। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, ওই ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়।ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ করেন। এই ঘটনার জন্য কোনও ট্রেন বাতিল হয়নি। ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।
Related Articles
করোনা মুক্তিতে ” অক্সিজেন পার্লার ” রিষড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ২৩ জুলাই:- বর্তমান সময় কালে দেখা যাচ্ছে বহু মানুষ অক্সিজেন অভাবে অসুস্থ বোধ করছেন , বিশেষ করে বয়স্ক মানুষরা বেশি করে আক্রান্ত হচ্ছেন । সেই কথা মাথায় রেখে রিষড়া পুরসভা একটি প্রশংসনীয় উদ্যোগ নিল । এই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তৈরি হচ্ছে অক্সি পার্লার । এ ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পুরসভার প্রশাসক […]
জীবন মৃত্যুর লড়াইতে হার মানলেন ফেলুদা
কলকাতা , ১৫ নভেম্বর:- জীবনের লড়াইতে হার মানলেন ফেলুদা।সিনেমা জগতে এই ফেলুদাকে হারানো ছিল অসম্ভব।কিন্তু সব শেষে জীবন মৃত্যুর লড়াইতে হার মানতে হলো ফেলুদাকে। একরাশ বিষন্নতা রেখে চলে গেলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। করোনাকে হার মানালেও শেষরক্ষা হল না। জীবনের ৮৫টি বসন্ত পেরিয়ে হার মানতে বাধ্য হলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’। […]
অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্ণায় বসবেন, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ এপ্রিল:- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের চেষ্টা করলে ধর্না দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নোবেল জয়ীকে জমি ছাড়ার জন্য ইতিমধ্যে নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ ডেসিমেল জমি না ছাড়লে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করে জমির দখল নেবে বলে জানিয়ে দিয়েছে। সেই আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্মত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে […]







