এই মুহূর্তে জেলা

বিশেষভাবে সক্ষম নিখোঁজ যুবককে উদ্ধার করল পুলিশ।

হাওড়া, ২ ফেব্রুয়ারি:- বিশেষভাবে সক্ষম নিখোঁজ এক যুবককে উদ্ধার করল পুলিশ। শনিবার রাত থেকে নিখোঁজ ছিল বিশেষভাবে সক্ষম ওই যুবক। তাঁকে উদ্ধার করে ব্যাঁটরা থানার পুলিশ। পরে রবিবার পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। পরিবার সূত্রের খবর, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরোয় ওই যুবক। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জানতে পারে লিলুয়া স্টেশনের দিকে তিনি চলে গেছেন।

এরপর স্টেশন মাস্টার এবং আরপিএফের সঙ্গে কথা বলেন পরিবারের লোকজন। সিসিটিভি ক্যামেরায় আপ হাওড়াগামী ট্রেনে ওঠার ছবিও ধরা পড়ে। পরিবারের তরফ থেকে লিলুয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন থানায় ওই যুবকের ছবি পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে ব্যাঁটরা থানা এলাকায় তাঁকে উদ্ধার করে পুলিশ।