বীরভূম, ১১ আগস্ট:- গরুপাচারের পর এবার কয়লা কেলেঙ্কারি। বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই। শেষমেশ ঠাকুর ঘর থেকে খোঁজ মেলে কেষ্টর। ঠাকুরঘরের দরজা প্রথমে ভিতর থেকে বন্ধ ছিল খবর সিবিআইয়ের তরফে। এরপর আটক হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বাড়ি থেকেই এরপর গ্রেফতার হন কেষ্ট।
সূত্রের খবর, বীরভূম থেকে আসানসোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আসানসোল আদালতে তোলা হবে। মনে করা হচ্ছে সিবিআই তাঁকে নিজস্ব হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে।





