হাওড়া, ২০ জানুয়ারি:- হাওড়ার জগৎবল্লভপুরে এক আইনজীবীর উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, একটি বিবাহ বিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরেই হাওড়া আদালতের ওই আইনজীবীকে শারীরিক নিগ্রহ করা হয়। এই ঘটনায় দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর শুরু হলেও এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে স্থানীয় সূত্রের খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
Related Articles
ডোমজুড়ের নারনায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর।
হাওড়া ,২০ ডিসেম্বর:- হাওড়ায় ডোমজুড়ের নারনা এলাকায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর। ভাঙচুর গাড়িও। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে রাতভর চলে ব্যাপক তল্লাশি। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের দিনই বিজেপি এবং তৃণমূল এর মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে হাওড়ায়। অভিযোগ, শনিবার রাতে […]
সিএবি–কে টেক্কা দিচ্ছে আইএফএ
প্রসেনজিৎ মাহাতো ,১০ ডিসেম্বর:- বাংলার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি–কে টেক্কা দিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। কোটি টাকার সিএবি যেটা পারেনি, সেটাই করে দেখাতে চলেছে আইএফএ। নিজস্ব বাস কেনার পরিকল্পনা আইএফএ–র। সেই বাসের গায়ে হবে আইএফএ–র ব্র্যান্ডিং। এত বছর কোনও বাস ছিল না আইএফএ–র। বয়সভিত্তিক বাংলার নানা দলের প্র্যাকটিসে যাতায়াতে ব্যবহার হবে। এছাড়াও, বাংলায় […]
রাজ্যপালের সাথে রাজভবনে বৈঠক মুখ্যসচিবের
কলকাতা , ১৪ জানুয়ারি:- রাজ্যপাল জগদীপ ধনখরের তলবে আজ সন্ধ্যায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান। সেখানে রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় এক ঘন্টা বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন তরফেই কিছু জানানো হয়নি। তবে মুখ্যসচিব রাজ্যপালের জন্য কিছু উপহার নিয়ে গিয়েছিলেন বলে রাজভবন সূত্রে জানা গেছে।রাজ্যপাল মুখ্যসচিবের সঙ্গে নিজের ছবিও টুইট করেছেন। কিন্তু আলোচ্য বিষয়ের কোন […]








