অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মে:- করোনাভাইরাস মহামারীর সময়ের জীবন ও করোনা পরবর্তী নির্ঘন্টের মধ্যে কতোটা ফারাক হতে পারে, সেই নিয়েই এই প্রতিবেদন । আমাদের এই লকডাউন জীবন অনেক কিছু শিখিয়ে গেল , আমাদের এই লকডাউন জীবন অনেককিছু শিখিয়ে গেল, যাচ্ছেও। আমরা যাঁরা ক্রীড়াবিদ, তারা শুধুই ভাবি আমাদের কাজ খেলা , বাকি সংসারের কাজ বাড়ির লোকেরা করবে। এবার বুঝলাম কত ধানে কত চাল ! এই সময়টা না এলে ঘরের কাজের গুরুত্ব বুঝতাম না। সব কাজেরই একটা বিশেষ গুরুত্ব রয়েছে, সেটি অনুধাবন করলাম। বাড়িতে কাজের লোক না রেখেও যে আমরাও সব কাজ করতে পারি, এই সাবলম্বিতাও আমাদের শিখিয়ে গেল এই সময়। তার চেয়েও বড় বিষয়, প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করার প্রবণতা কমেছে আমাদের। বুঝতে শিখলাম জীবনে যতটা প্রয়োজন, ততটাই ব্যবহার করতে শেখ। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের খরচও অনেক কমে গিয়েছে। হোটেল, রেস্টুরেন্টে যাওয়া নেই, ভাল খাবারের বিলাসিতা নেই, এটিও তো আমাদের কাছে শিক্ষার। আগে আমরা সেই ভাবে জানতামই না অনলাইন স্পোর্টস কতোটা কার্যকরি হতে পারে। শারীরিক অ্যাক্টিভিটি ছাড়াও অনলাইন ঘরে থেকে খেলার টেকনিক্যাল বিষয় রপ্ত করতে পারছে শিক্ষার্থিরা, এটিও তো দেখাল এই পর্যায়। তবে করোনা পরবর্তী জীবনে ফিরে গেলে আমরা আবারও বিলাসিতায় অভ্যস্ত হবো কিনা, সেটি সময় বলবে। কিন্তু আমার একটাই বক্তব্য যে, এই লকডাউন সময়ের গুরুত্ব যেন আমরা না ভুলি। এটি ভুলে গেলে মানুষ আবার পিছনের দিকে হাঁটতে শুরু করে দেবে।
Related Articles
কোন্নগরে সংবিধান নিয়ে পথে বেসরকারি আইন কলেজের ছাত্র-ছাত্রীরা।
হুগলি, ১৮ আগস্ট:- হাতে সংবিধান নিয়ে পথে নামলো বেসরকারী আইন কলেজেল ছাত্রছাত্রীরা। তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার গোটা দেশ।আজ কোন্নগর বাটা থেকে কোন্নগর স্টেশন পর্যন্ত মিছিল করলো কোন্নগরের একটি বেসরকারী আইন কলেজের ছাত্র ছাত্রীরা। শুভদীপ দাস নামে আইনের এক ছাত্র বলেন সংবিধানে কর্মের অধিকার হচ্ছে।কাজে গিয়ে এক ছাত্রী ধর্ষিতা হচ্ছে, তাকে খুন করা হচ্ছে।তার দাম তোলা […]
উত্তরপাড়ায় গৃহস্থের জলের মিটার চুরির কিনারা করলো পুলিশ ,ধৃত দুই।
হুগলি, ২৬ জুলাই:- উত্তরপাড়া এলাকায় পরপর চুরির ঘটনার পর সম্প্রতি ১৪ নম্বর ওয়ার্ডে ধানকল গলি এলাকায় পুরসভার পক্ষ থেকে গৃহস্থের বাড়িতে দেওয়া জলের মিটার চুরি হয়। সেই চুরির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়রা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এই নিয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব পুলিশকে এই বিষয় বিশেষ নজর দিতে বলেন।অভিযোগ পেয়ে ও […]
প্রধানমন্ত্রীর ৬ বছর ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ১০ বছরের কাজ এর খতিয়ান তুলে বিজেপির ছবি প্রদর্শনী শেওড়াফুলিতে
হুগলি , ২ ফেব্রুয়ারি:- দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তা নিয়ে উত্তপ্ত হচ্ছে ভোটবাজার। শাসক বিরোধী উভয়পক্ষ ই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন। উন্নয়ন নাকি উন্নয়নের নামে ভাঁওতা তা নিয়ে চর্চা চলছে রাজ্য জুড়ে। এর ই মধ্যে ছবিযুদ্ধ এর আয়োজন করলো হুগলীর শেওড়াফুলি মন্ডলের বিজেপি কর্মীরা। স্টেশন সংলগ্ন পার্কে চলছে ছবির প্রদর্শনী। […]








