হাওড়া, ৩০ আগস্ট:- সব অবতারেরই পূজা বেলুড় মঠের একটি অতি প্রাচীন রীতি। বেলুড় মঠের শুরুর দিন থেকেই সমস্ত অবতারের নাম গান পূজা সংকীর্তন প্রতিনিয়তই হয়। আর হিন্দুমতে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ অবতার। তাই তার এই আবির্ভাব দিবসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে এদিন পালিত হল শ্রীকৃষ্ণ জন্মতিথি বা জন্মাষ্টমী। সোমবার সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডানপাশে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ভোগ নিবেদন করে পূজার্চনা করা হয়। শতনাম সংকীর্তন, শ্রীমৎ ভগবত দশম খন্ড থেকে জন্মকথা পাঠ, ভক্তি গান ইত্যাদি সহকারে ভক্তি জানানো হয় অবতার শ্রীকৃষ্ণকে।
Related Articles
দিল্লিতে অধীরের বাড়িতে হামলা, হাওড়ায় বিক্ষোভ কংগ্রেসের।
হাওড়া,৪ মার্চ:- কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির আবাসনে হামলার ঘটনায় বিক্ষোভ হল হাওড়াতেও। মঙ্গলবার বিকেলে দিল্লিতে হুমায়ুন রোডে অধীরবাবুর বাংলো সংলগ্ন দফতরে হামলা চালায় দুষ্কৃতীরা। দফতরের কর্মীদের মারধর এবং নথিপত্র নষ্ট করার অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশজুড়ে বিক্ষোভে নেমে পড়েন কংগ্রেস কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ […]
বিরোধীদের অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করতে আরো একমাস সময় নিলেন মুকুল।
কলকাতা, ১৭ আগস্ট:- বিরোধীদের অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করতে আরও একমাস সময় চেয়েছেন মুকুল রায়। তার বিধায়ক পদ খারিজ নিয়ে বিজেপির আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে তিনি এই আবেদন জানান বলে বিধানসভা সূত্রে জানা গেছে।এদিন অধ্যক্ষের ঘরে এই সংক্রান্ত শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির থাকলেও মুকুলবাবু ছিলেন না। শারীরিক অসুস্থতার […]
ব্যাঁটরায় প্রোমোটার খুনে কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
হাওড়া , ৪ অক্টোবর:- শনিবার রাতে হাওড়ার ব্যাঁটরার ইস্ট – ওয়েস্ট বাইপাসে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনায় রাতেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেও দেখা হচ্ছে। আজ রবিবার সন্ধ্যের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের কাজ আরও এগোনো যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ মনে করছে ঘটনার […]



