হাওড়ার, ১৯ আগস্ট:- হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া খানপাড়ার বাসিন্দা শামিমা বেগমের মেয়ে সাকিনা বেগম কাবুলের বাসিন্দা রুশল খানের সঙ্গে বিবাহ সূত্রে গত দশ বছর ধরে সেখানে আছেন। গত দু’মাস আগে ফোনে মেয়ের সঙ্গে শেষবার মায়ের যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপর থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। বহুবার চেষ্টা করার পরেও মা এবং মেয়ের আর কোনও যোগাযোগ হয়নি। এখন এই পরিস্থিতিতে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন পরিবার সহ বাঁকড়া খানপাড়া স্থানীয় বাসিন্দারাও। সরকারের কাছে পরিবারের আবেদন দ্রুত এদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
Related Articles
লোকাল ট্রেন চালুর দাবিতে চেঙ্গাইল স্টেশনে অবরোধ।
হাওড়া, ৬ জুলাই:- লোকাল ট্রেন চালু করার দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল রেল স্টেশনে অবরোধ মহিলাদের। স্পেশাল ট্রেন চালু রয়েছে, বাস চলাচল শুরু হলেও সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। এমত অবস্থায় লোকাল ট্রেন চালুর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি। […]
রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার গোলাবাড়িতে।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- এক রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। অশোক জয়সোয়াল (৬০) নামের ওই রোগী গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ’তে ভর্তি ছিলেন। শনিবার রাতে তিনি মারা গেলে রোগীর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে যায় গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশের […]
ওসি বদল টালিগঞ্জের ২ থানার
কলকাতা , ৭ এপ্রিল:-১০এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা। সেই চতুর্থ দফা নির্বাচন হতে চলেছে ৪৪টি বিধানসভা কেন্দ্রে। সেই ৪৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র হল ১৫২-টালিগঞ্জ বিধানসভা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ থানা রিজেন্ট পার্ক এবং বাশদ্রোণী। নির্বাচন কমিশন এই দুটি থানার ওসিকে পরিবর্তন করল। রিজেন্ট পার্ক থানার ওসি ছিলেন মৃণাল কান্তি মুখার্জি তিনি […]




