কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন থেকে মাসে দুবার পর্যালোচনা বৈঠকে বসবেন। কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের অবস্থা তিনি নিয়মিত পর্যালোচনা করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ১৫ দিন অন্তর এসএসকেএমে এসে স্বাস্থ্য সচিব এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিষয়ের উপর খবরাখবর নেবেন। মুখ্যমন্ত্রী আজ বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগমের উপস্থিতিতে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এর পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য ব্যবস্থা কে উন্নত করা হচ্ছে রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য। তাই নিয়মিত পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত। যেহেতু কলকাতায় পাঁচটি বড় বড় হাসপাতাল রয়েছে তাই এখান থেকেই ওই পর্যালোচনায় কাজ চলবে। উত্তরবঙ্গ এবং কলকাতায় একটি করে ক্যান্সার হসপিটাল তৈরি করার কথা তিনি ঘোষণা করেছেন।
Related Articles
প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে সকাল থেকেই শুরু হলো যজ্ঞ।
বীরভূম, ১১ আগস্ট:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে সকাল থেকে যজ্ঞ শুরু হলো বীরভূমের নানুর থানার কীর্নাহারের জপেশ্বর মন্দিরে। গত দুদিন আগে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান প্রণব মুখোপাধ্যায়। এরপরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি কে। রবিবার প্রণব মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার হয় । প্রাক্তন রাষ্ট্রপতি […]
বিজেপি সরকার আমাদের নকল করছে-অরূপ রায়।
হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “দিদির দূত” প্রচার পদযাত্রার সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। মঙ্গলবার সকালে ওই পদযাত্রাটি সূর্যনগর থেকে শুরু হয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। অরূপ রায় বলেন, আমাদের একটাই বার্তা তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বিগত […]
৪২টি ব্লকে মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।
সোজাসাপটা ডেস্ক,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ৪,৩৯,৮৭৯ জন। ও মেয়েদের সংখ্যা ৫,৭৬,০০৯ জন। গতবছরের মত এবছরও ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তবে পর্ষদের সভাপতি জানিয়েছেন এবছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কম। এবার মাধ্যামিক পরীক্ষায় নকল রুখতে বড়সড় […]



