সুদীপ দাস, ১৯ আগস্ট:- হুগলী ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের স্পেশাল অফিসার হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার চুঁচুড়ার নেতাজি সুভাস রোডে ব্যাঙ্কের স্পেশাল অফিসারের চেয়ার গ্রহন করেন অসিতবাবু। এই উপলক্ষে এদিন ব্যাঙ্কের পক্ষ থেকে অসিতবাবুকে সম্বর্ধনা দেওয়া হয়। বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নতুন দ্বায়িত্ব পেলাম। আমি এই সমবায় ব্যাঙ্কের হিতকল্পে কাজ করে যাবো। যদিও অসিত মজুমদারকেএই স্পেশাল পদে বসানো নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ বলেন যার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন তাঁকেই এই পদ দেওয়া হলো। এটা একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।
Related Articles
লোধা ও শবর সম্প্রদায়ের উন্নয়নের এবার আলাদা সেল রাজ্যের।
কলকাতা, ২৩ আগস্ট:- লোধা ও শবর সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার আলাদা সেল তৈরি করছে। যেখানে তাদের পশুপালন ঔষধি গাছ লাগানো মৌমাছি পালন সহ আত্মনির্ভর করার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। পাশাপাশি জঙ্গলমহল এলাকায় বহুদিনের জলের সমস্যা দূর করা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে নবান্ন […]
নিকাশি ব্যাবস্থার উন্নতির দাবিতে বৈদ্যবাটি পৌরসভায় বিক্ষোভ বাসিন্দাদের।
হুগলি, ১৮ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর নাগরিকদের।২৩ নং ওয়ার্ডের তেঁতুলতল ধান মাঠ এলাকায় গত তিন বছর ধরে নিকাশি বেহাল। নর্দমার জল উপচে রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকে। নরক যন্ত্রনা ভোগ করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। রাস্তা দিয়ে কোনো গাড়ি এ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বলে অভিযোগ বাসিন্দাদের।বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও কোনো লাভ হয়নি। […]
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুতের যন্ত্রাংশে জল জমলেই বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- দুর্যোগপূর্ণ আবহাওয়া জনিত কারনে বিদ্যুতের ট্রান্সফর্মার, ফিডার বক্স বা সাব-স্টেশনে জল জমে থাকলে রাজ্য সরকার সুরক্ষার কথা মাথায় রেখে সেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, সচিব এবং সব জেলার অধিকর্তা, সিইএসসি র আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটি ভার্চুয়াল […]







