হুগলি , ১৯ জুন:- দাবী না মানায় আগামী ১৫ দিন পুর এলাকায় কাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন অস্থায়ী কর্মীরা। হুগলির চুঁচুড়া পুরসভার ঘটনা। মূলত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি , বেতন বৃদ্ধির দাবি সহ কয়েক দফা দাবীতে পুর কর্মীরা বিক্ষোভ দেখায়। কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করলেও তাদের স্থায়ীকরণ হচ্ছে না একই সাথে দৈনিক মজুরি কোনভাবেই বাড়ছে না। পুরপ্রধান কথা দিয়েছিল বিষয়টি দেখবে কিন্তু তা এখনো ফলপ্রসূ না হওয়াতে তাদের এই বিক্ষোভ। যদিও পুরকর্তৃপক্ষ সব দাবী না মানায় তারা কাজকর্ম বন্ধের হুমকি দিয়ে অন্দোলন শেষে হয়, যদিও পুরপ্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায় জানান এখন সব দাবি মানা সম্ভব নয় ।
Related Articles
তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচারে গিয়ে যোগদান শান্তিপুরে।
নদীয়া, ১৯ অক্টোবর:- আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে শান্তিপুর শহর অন্তর্গত বাগ আঁচড়া অঞ্চলে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক নেত্রী রত্না ঘোষ করের উপস্থিতিতে তৃণমূলের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী কে সাথে নিয়ে প্রত্যেক বুথে বুথে চললো নির্বাচনী প্রচার। তাৎপর্যপূর্ণ ভাবে এই অঞ্চলের ২৬ নাম্বার বুথ থেকে প্রায় ৫০ টি বিজেপি পরিবার যোগ দিলো তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে […]
বাড়ির সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি। ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হাওড়ার সাঁতরাগাছি এলাকা।
হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায় দুষ্কৃতী তান্ডব। বাড়ির সামনে প্রস্রাব করার ঘটনার প্রতিবাদ করলে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্রের ভয় দেখানো ও মহিলাদের মারধরের ঘটনা ঘটে। আহত মহিলা সহ একাধিক। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ২ নং সন্তোষপুর নস্করপাড়ার বাসিন্দারা। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সোমা দে জানান, যখন বেড়িয়েছি তখন দেখি […]
মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির বিধায়ক।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এযেন ঠিক মন্ত্রীর উলোট পুরাণ। মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির তৃণমূল বিধায়ক। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাইক হাতে বক্তৃতা দেন বলে অভিযোগ উঠেছে বালির বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জির বিরুদ্ধে। যেখানে মন্ত্রী অরূপ রায় রবিবার সকালে বালির এক অনুষ্ঠানে গিয়ে মাইক ছাড়া খালি গলায় বক্তৃতা দেন, সেখানে […]











